Home আঞ্চলিক মোড়েলগঞ্জে ভাটখালী বাজারে ডাচবাংলা ব্যাংকের এজেন্ট শাখার উদ্ধোধন

মোড়েলগঞ্জে ভাটখালী বাজারে ডাচবাংলা ব্যাংকের এজেন্ট শাখার উদ্ধোধন

42

  • মোড়েলগঞ্জ প্রতিনিধি

মোড়েলগঞ্জের ভাটখালী বাজারে ডাচবাংলা ব্যাংকের এজেন্ট শাখার উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের ভাটখালী বাজারে আলহাজ্ব হাওলাদার গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক খুলনাঞ্চল এর সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মিলটন।

বিশেষ অতিথি ছিলেন ডাচবাংলা ব্যাংক বাগেরহাট এরিয়া ম্যানেজার মোঃ আবুল হোসেন। বক্তব্য রাখেন পুটিখালী ইউপি সদস্য আব্দুল মান্নান মিন্টু, হারুন আর রশিদ, মো. রবিউল ইসলাম শিমুল।

সঞ্চলনায় ছিলেন সাংবাদিক রিফাত আল মাহমুদ। ডাচবাংলা ব্যাংকের বাগেরহাট জেলার ৫২তম এজেন্ট শাখার উদ্ধোধন করা হয়েছে।