Home জাতীয় সৌদি পৌঁছেছেন ৩১ হাজার ২৮৩ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৩১ হাজার ২৮৩ হজযাত্রী

2

ঢাকা অফিস।।

রাজধানীর আশকোনা হজ অফিসের তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৩১ হাজার ২৮৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ৭৮টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে পৌঁছেন হজযাত্রীরা।

শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা হজ অফিস থেকে পাঠানো সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ (শুক্রবার) সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩১টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ১২ হাজার ৮১৪ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ২৯টি ফ্লাইটে ১১ হাজার ৩৩৪ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান।

হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) মো. লোকমান হোসেন জানান, ’বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি যাত্রা করে ১৮ এপ্রিল। ওই দিন ৪১৮ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।’

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৪ হাজার ৫৬৫ হজযাত্রী। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ১ জুলাই।