Home খেলাধুলা ক্রিকেটারদের ‘খচ্চরের’ মতো খাটাচ্ছে বিসিসিআই

ক্রিকেটারদের ‘খচ্চরের’ মতো খাটাচ্ছে বিসিসিআই

0

স্পোর্টস ডেস্ক।।

মূলত খেলোয়াড়দের কল্যাণের চেয়ে বাণিজ্যিক স্বার্থ আর টাকার পাহাড় গড়াকেই বিসিসিআই বেশি প্রাধান্য দিচ্ছে বলে দাবি করেন তিনি।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে জানানো হয়, জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর আসন্ন আফগানিস্তান সিরিজের সূচি নিয়ে চরম অসন্তুষ্ট।

কারণ, ৩১ মে আইপিএল ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হবে, যেখানে জাতীয় দলের অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার অংশ নেবেন।
এর মাত্র কয়েক দিন পর, ৬ জুন থেকে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ।

পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং প্রস্তুতির সুযোগ না থাকায় মূল ক্রিকেটারদের বদলে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে দল সাজাতে হতে পারে নির্বাচকদের। ওই প্রতিবেদনের সূত্র ধরেই সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দেন ললিত মোদি।

বিসিসিআই কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ঠাসা সূচির চাপে বিসিসিআই নিজের খেলোয়াড়দের শেষ করে দিচ্ছে। কর্তাদের বলছি, দয়া করে ছেলেদের ওপর এই অমানবিক সূচি চাপিয়ে দেওয়া বন্ধ করুন। তাদেরও পরিবার আছে, বিশ্রামের প্রয়োজন আছে। আপনাদের তো আর বাড়তি টাকার কোনো অভাব নেই।’
মোদি আরও মনে করিয়ে দেন যে, বর্তমান আয়ের উৎস তিনিই তৈরি করে দিয়েছেন। বোর্ড কর্মকর্তাদের প্রতি তার বার্তা, ‘আমি এমন এক আয়ের উৎস তৈরি করে দিয়েছি যা সারা বিশ্ব হিংসে করে। ওই চেয়ারগুলোতে বসে আপনাদের টাকা নিয়ে আর চিন্তার দরকার নেই। সিদ্ধান্ত নেওয়ার সময় দয়া করে গঠনমূলক কিছু ভাবুন। খেলোয়াড়দের কল্যাণই সবার আগে হওয়া উচিত।’

আধুনিক ক্রিকেটে অতিরিক্ত ম্যাচ বা ‘ওয়ার্কলোড’ এখন দুশ্চিন্তার বড় কারণ। ভারত অধিনায়ক শুভমান গিলও কিছুদিন আগে টেস্টের আগে প্রস্তুতির প্রয়োজনীয়তা নিয়ে সরব হয়েছিলেন। তার মতে, অন্তত দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প ছাড়া লাল বলের ক্রিকেটে শতভাগ দেওয়া অসম্ভব। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাণিজ্যিক চাপের মুখে প্রস্তুতির এই সুযোগ এখন নেই বললেই চলে। ফলস্বরূপ ক্রিকেটারদের মাঝে ক্লান্তি, ইনজুরি এবং লাল বলে ফর্ম হারানোর শঙ্কা বাড়ছে।

ঘরের মাঠে টেস্টে সবসময় আধিপত্য ধরে রাখা ভারত আফগানদের বিপক্ষে দ্বিতীয় সারির দল নামানোর ঝুঁকি নেবে কি না—এখন সেটাই বড় প্রশ্ন।