Home খেলাধুলা বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখেন না ব্রাজিলিয়ানরা!

বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখেন না ব্রাজিলিয়ানরা!

2

স্পোর্টস ডেস্ক।।

সেই যে শেষবার ২০০২ সালে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ব্রাজিল, তারপর থেকেই তাদের ‘হেক্সা মিশন’ চলছে। কিন্তু সাফল্যের ধারেকাছে যেতে পারেনি ব্রাজিল। আবার দরজার কড়া নাড়ছে বিশ্বকাপ।

১১ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে এবারের আসর, তবে এবারও ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন না তাদের দেশের বেশির ভাগ মানুষ।

ব্রাজিলের জনপ্রিয় ও প্রভাবশালী মিডিয়া প্রতিষ্ঠান গ্রুপো ফোলহা সম্প্রতি একটি জনমত জরিপ করেছে। যেখানে ৬৮ শতাংশ ব্রাজিলিয়ান জানিয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এবারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নেই। মাত্র ২৯ শতাংশ মনে করেন আনচেলেত্তির অধীনে এই ব্রাজিল দল এবার বিশ্বকাপ জিততে পারবে। বাকিরা মতামত দেননি।

জরিপে মজার আরও কিছু তথ্য উপস্থাপন করেছে ডাটাফোলহা। যেখানে বলা হয়েছে ব্রাজিলের ৫৩ শতাংশ মানুষ নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

তবে আরেকটি জরিপকারী প্রতিষ্ঠান ‘জেনিয়াল/কুয়েস্ট’ একই জরিপে অন্য ফল পেয়েছে। যেখানে তারা দেখেছে ব্রাজিলের ৪৭ শতাংশ মানুষ মনে করেন নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া উচিত। ৪৫ শতাংশ মানুষ সরাসরি এই প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছেন।