Home Lead টঙ্গীতে জার্মান প্রবাসী আওয়ামী লীগ নেতা শেখ বাদল আটক

টঙ্গীতে জার্মান প্রবাসী আওয়ামী লীগ নেতা শেখ বাদল আটক

124

স্টাফ রিপোর্টার


জার্মান প্রবাসী আওয়ামী লীগ নেতা শেখ বাদল আহম্মেদ, যিনি ‘জার্মান বাদল’ নামে পরিচিত, তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশ আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় তাকে থানায় নিয়ে আসা হয়। তবে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া মোহাম্মদপুর থানায় প্রতারণার একটি মামলাও রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র দাবি করছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময় তিনি উত্তরা, টঙ্গী ও গুলশান এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বিভিন্ন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের একটি অংশ জানিয়েছে।

উল্লেখ্য, শেখ বাদল আহম্মেদ খুলনার হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং জার্মান আওয়ামী লীগের সাবেক নেতা হিসেবে পরিচিত।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরে জানানো হবে।