Home আঞ্চলিক নগরীতে যুবক গুলিবিদ্ধ

নগরীতে যুবক গুলিবিদ্ধ

3

স্টাফ রিপোর্টার।।

খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে মেহেদী শেখ (২৮) নাম এক যুবক আহত হয়েছেন। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার নৈহাটি দক্ষিণপাড়া হোগলডাঙ্গা বটতলায় নিজ বাড়ির সামনে তার ওপর হামলা হয়। আহত মেহেদী শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মুদি দোকানদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘রাতে মেহেদী তার বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় কে বা কারা পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা মেহেদীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মেহেদীর বাম পায়ে গুলি লাগে বলে জানা গেছে।’

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, “গুলিবিদ্ধ যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে গুলি করা হয়েছে, তা এখনো সঠিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে পুলিশের তদন্ত চলছে। থানায় কেউ মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”