Home খেলাধুলা নারী টি ২০ বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ১০৮ কোটি টাকা

নারী টি ২০ বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ১০৮ কোটি টাকা

2

স্পোর্টস ডেস্ক।।

২০২৬ নারী টি ২০ বিশ্বকাপ শুরুর ৬০ দিন আগে টুর্নামেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বসবে মেয়েদের টি ২০ বিশ্বকাপের আসর। মেয়েদের সবশেষ টি ২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালে। সেই আসরের চেয়ে এবার প্রাইজমানি ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮,৭৬৪,৬১৫ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা)।

২০২৪ সালে ১০ দল অংশ নিয়েছিল মেয়েদের টি ২০ বিশ্বকাপে। প্রাইজমানি ছিল ৭,৯৫৮,০৭৭ ডলার। এবার প্রতিযোগী সংখ্যা বেড়ে এই প্রথম ১২ দল অংশ নেবে। পুরস্কারের অর্থও বেড়েছে। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার বা ২৮ কোটি ৮০ লাখ টাকারও বেশি। আর রানার্সআপ দলের পকেটে যাবে ১১ লাখ ৭০ হাজার ডলার (১৪ কোটি ৪০ লাখ টাকার বেশি)।

এছাড়া সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুটি দল ছয় লাখ ৭৫ হাজার ডলার করে এবং গ্রুপপর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩১,১৫৪ ডলার বরাদ্দ রয়েছে। বিশ্বকাপ খেলা প্রতিটি দল পাবে কমপক্ষে ২৪৭,৫০০ ডলার (প্রায় তিন কোটি পাঁচ লাখ টাকা) করে।