Home আন্তর্জাতিক ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তাব পাকিস্তানের

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তাব পাকিস্তানের

3

আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দুজন কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ’দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এ বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে ওই দুই কর্মকর্তা বলেন, ’ইসলামাবাদে এই বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে ইরান-যুক্তরাষ্ট্রের ওপর। তারা অনুরোধ করলে স্থান পরিবর্তন হতে পারে।’

কর্মকর্তাদের একজন জানান, ’প্রথম দফার বৈঠকে কোনো চুক্তি না হলেও, দ্বিতীয় বৈঠকে ভালো কিছু আশা করা যেতে পারে। মূলত, এটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ারই অংশ।’

……………………………

সূএ: আল-জাজিরা