||খবর বিজ্ঞপ্তি||
খুলনা মহানগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১লা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল ৬টা ৩০ মিনিটে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণ অনুষ্ঠান। এরপর সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পান্তা উৎসব এবং সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কে.ডি ঘোষ রোড বিএনপি কার্যালয়ের সামনে। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বিএনপি খুলনা মহানগর এবং সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস খুলনা মহানগর।
আয়োজকরা জানান, ’ঐতিহ্য ও নান্দনিকতায় সমৃদ্ধ এক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলা নববর্ষকে বরণ করা হবে| নতুন উদ্যম, আশা ও স্বপ্ন নিয়ে পহেলা বৈশাখে সবাইকে এই সার্বজনীন উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জাসাস খুলনা মহানগরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কাজী জলিল সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।











































