Home Lead ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন মাসুদ অরুণ

ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন মাসুদ অরুণ

25

খুলনাঞ্চল রিপোর্ট।।

গত শনিবার (১১ এপ্রিল) বিকালে মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে গিয়েছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণকে ধাক্কা মারার একটি ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এবার সেই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন মাসুদ অরুণ।

ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে অরুণ জানান, ’শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সাথে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন।’

অরুণ জানান, ’অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ের একটা ভিডিও করে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে যা অত্যন্ত দুঃখজনক।’

উল্লেখ্য, মাসুদ অরুণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তিনি ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট পেলেও হেরে গিয়েছেন জামায়াতের প্রার্থী তাজউদ্দিন খানের কাছে। তাজউদ্দিন খান ১ লাখ ২১ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য।