Home আঞ্চলিক স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পরই ‘গায়ে আগুন দিলেন’ স্ত্রী

স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পরই ‘গায়ে আগুন দিলেন’ স্ত্রী

13

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরার কলারোয়ায় এক প্রবাসী গৃহবধূর আগুনে পুড়ে রহস্যজনক মৃত্যু হয়েছে। এর আগে তিনি নিজের গায়ে কোরোসিন ঢেলেছেন বলে জানা যায়। এ ঘটনাকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে করছে পুলিশ।

ঘটনার আগে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে দেড় ঘণ্টা কথা বলার পর এ ঘটনা ঘটেছে বলে প্রমাণ পেয়েছে পুলিশ। রহস্যজনক মৃত্যুর এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি লাইটার ও গৃহবধূর মোবাইলটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘গত শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টার দিকে কলারোয়া উপজেলার রায়টা গ্রামে মালেশিয়া প্রবাসী আব্দুল হান্নানের স্ত্রী মোছা. শারমিন গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে মারা যান। তবে তার আগে ওই গৃহবধূ প্রবাসী স্বামীর সঙ্গে এক ঘণ্টা ৩৭ মিনিট ভিডিও কলে কথা বলেন। স্বামীর অবর্তমানে দীর্ঘদিন ধরে পারিবারি কলহ চলে আসছিল।

সাতক্ষীরা কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, ‘এটা আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি লাইটার ও গৃহবধূর মোবাইলটি জব্দ করা হয়েছে। মোবাইলটি স্ট্যান্ডের উপর ছিল। স্বামীর সঙ্গে ভিডিও কলে এক ঘণ্টা ৩৭ মিনিট কথা হয়েছে। ভিডিও কলে রেখে আত্মহত্যা করতে পারেন। অথবা ভিডিও কলে কথা শেষ করেও আত্মহত্যা করতে পারেন। তবে তাদের পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এ ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।