Home Lead খুলনায় বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক

খুলনায় বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক

18

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীতে বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর বয়রা আজিজের মোড় হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকার বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০) এবং রায়ের মহল বড় মসজিদ এলাকা-এর বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তাদেরকে আটক করে থানায় নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানা-র অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া অস্ত্রের উৎস ও তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।