Home আঞ্চলিক নগরীতে রেস্টুরেন্ট কর্মীর লাশ উদ্ধার

নগরীতে রেস্টুরেন্ট কর্মীর লাশ উদ্ধার

12

স্টাফ রিপোর্টার 

নগরীর সোনাডাঙ্গা থানাধীন মোল্যা বাড়ী মোড় এলাকার একটি ৮তলা ভবনের নিচ থেকে ইকবাল (১৮) নামের এক রেস্টুরেন্ট কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে এঘটনা ঘটে। নিহত ইকবাল নিউ মার্কেটের রোভার্স ক্যাফে এন্ড রেষ্টুরেন্টে চাকরি করতো। সে বি বাড়িয়া জেলার নবীনগর থানার বারিখোলা গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে।

পুলিশ ও ইকবালের রুমমেডরা জানায়, প্রতিদিনের ন্যায় রাত ১২টার দিকে রোভার্স ক্যাফে থেকে কাজ শেষে সহকর্মীদের সাথে বাসায় ফেরেন ইকবাল। পরবর্তীতে সকলেই ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে নিজ নিজ কে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে হটাৎ বাড়ির দারোয়ানের ডাক শুনে ফাটের সবাই নিচে গিয়ে দেখতে পান ইকবালের লাশ লিফটের জন্য রাখা ফাঁকা জায়গার নিচে পড়ে আছে। পরবর্তীতে সহকর্মীদের কয়েকজনসহ আশেপাশের ৪/৫জন মিলে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা ইকবালকে মৃত. ঘোষনা করেন। রাতেই সোনাডাঙা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে মূল রহস্য এখনো উদঘাটন হয়নি।

নিহত ইকবালের সহকর্মীদের ধারনা, ইকবাল প্রতিরাতেই রাত জেগে মোবাইল ফোনে কথা বলতো। হয়তো অসর্তকতা বসত কোনো কারণে লিফটের ওই ফাঁকা অংশে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে।