স্টাফ রিপোর্টার
নগরীর মোহাম্মদ নগর শোভা গলিতে সাড়ে ৩ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের মামলার আসামি মো. ইউনুস মোল্যা (৪০)কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ আদেশ প্রদান করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সিরাজুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ৫দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। ইউনুস মোল্যা লবণচরা থানাধিন মোহাম্মদ নগর শোভা গলির রফিকের বাড়ির ভাড়াটিয়া।
মামলার বিবরণে জানা যায়, গত ২৫ অক্টোবর রাত ৮টার দিকে শিশুটি তার মা-বাবার সঙ্গে মোহাম্মদ নগরে চায়ের দোকানে খেলা করছিল। এসময় ইউনুস মোল্যা শিশুটিকে নিয়ে ঘুরে আসি বলে কলে করে তার বাসায় নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে তাকে মা-বাবার কাছে দিয়ে যায়। কিছুক্ষণ পরে শিশুটি কান্নাকাটি করতে থাকে। তার মাকে বলে কাকু আমাকে ব্যাথা দিছে। এ ঘটনা এলাকাবাসিদের জানালে তারা ইউনুস মোল্যাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে। এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে ইউনুস মোল্যাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে লবণচরা থানায় মামলা দায়ের করেন যার নং-১৪।










































