Home আঞ্চলিক খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিন কার্যদিবসে মাদক মামলায় রায় মঙ্গলবার

খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিন কার্যদিবসে মাদক মামলায় রায় মঙ্গলবার

101

এম এ জলিল//

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাত্র ৩ কার্যদিবসে মাদক মামলায় রায় ঘোষণা করা হবে মঙ্গলবার। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ মামলার রায় ঘোষণা করবেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ।

লবণচরা থানার ৩০গ্রাম গাঁজা ও ৬পিস ইয়াবা মামলার আসামি হলেন নগরীর রূপসা ব্রীজের নিচে মোক্তার হোসেন সড়কের মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সম্রাট (২৬)। 

আদালতের বেঞ্চ সহকারী জালাল হোসেন নথীর বরাত দিয়ে জানান, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোক্তার হোসেন সড়কে   অভিযান পরিচালনা করে পুলিশ।  এসময় বাজার মেইন রোডের কিউপিএস ফার্মেসীর সামনে থেকে ৩০গ্রাম গাঁজা ও ৬পিস ইয়াবা সম্রাটকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে লবণচরা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-১৩।

চলতি বছরের ১জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্যা আদালতে সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করবেন এপিপি সাহারা ইরানী পিয়া। আসামি পক্ষে থাকবেন অ্যাডভোকেট সরদার ইয়াছির আরাফাত।