পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় বিএনপি নেতা স্বামীর চিকিৎসার জন্য কন্যা সন্তান বিক্রি করতে চাওয়া আত্তাপের খোঁজ খবর নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। ঈদের আনন্দ যেন বিশদে পরিনত না হয় তার জন্য নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হাসান বাপ্পি ফোন করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও মনিরুল হাসান বাপ্পির নির্দেশে আত্তাপ গাজীর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির সদস্য শেখ ইমদাদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, আবু তালেব শেখ, সন্তোষ সরকারসহ বিএনপির নেতাকর্মীরা বাড়িতে যান।
এসময় রাজনৈতিক সহযোদ্ধাদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন আত্তাপ গাজী ও তার স্ত্রী শহিদা বেগম। উল্লেখ্য দীর্ঘদিন ধরে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আত্তাপ গাজী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। সেই সাথে চার কন্যা সন্তান নিয়ে মানবতার জীবন যাপন করছে তার পরিবার। চোখের সামনে টাকা অভাবে স্বামীর চিকিৎসা করাতে না পেরে একটি কন্যা সন্তান বিক্রি করতে চায় স্ত্রী শহিদা বেগম। এই নিয়ে গত ১৯ মাচ দৈনিক খুলনাঞ্চলে সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েন দলটির শীর্ষ নেতারা। দীর্ঘদিন ধরে জেল জুলুমের শিকার একজন নেতার টাকার অভাবে চিকিৎসার জন্য কন্যা সন্তান বিক্রি করতে হবে। দীর্ঘদিন অসুস্থ থাকলেও নেতাদের কাছে পায়নি আত্তাপ। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ আব্দুল কাদের ও বিশ্বজিৎ সাধুর সহযোগিতায় কয়েকদফা চিকিৎসা পেয়েছেন বলে জানান আত্তাপ গাজী।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ বলেন, বুধবার মোঃ আত্তাপ গাজীকে হাসপাতালে ভর্তি করা হবে। তার চিকিৎসার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে।











































