Home আঞ্চলিক ইফতার মাহফিল শান্তিপুর্ণভাবে সফল করায় মহানগর বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

ইফতার মাহফিল শান্তিপুর্ণভাবে সফল করায় মহানগর বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

8

।। খবর বিজ্ঞপ্তি ।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত বিশাল ইফতার ও দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে সফল করায় খুলনা মহানগরবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি।

রবিবার (১৫ মার্চ) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানানো হয়।

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ যৌথ বিবৃতিতে খুলনা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে আমন্ত্রিত রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবীসহ সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বস্তরের নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিএনপিকে জনগণের দল উল্লেখ করে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, আগামী দিনেও বিএনপির সকল কর্মসূচিতে খুলনাবাসী বিএনপির পাশে থাকবে।