সৈয়দ রানা কবীর
দিন-রাত নেই। নগর জুড়ে সর্বত্রই মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠছে মহানগর খুলনার বাসিন্দারা। বিশেষ করে যত্রতত্র খোঁড়াখুড়ি, ভঙ্কুর অবকাঠামো, ড্রেনে স্বাভাবিক পানি চলাচল বন্ধ থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এছাড়া সিটি প্রশাসনে দীর্ঘদিনের স্থবিরতা, নিম্নমানে ওষুধ ব্যবহার, নিয়মিত পর্যবেক্ষণ না থাকায় কোন ব্যবস্থায়ই কার্যকর হয়নি। সম্প্রতি খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু দায়িত্ব নেওয়ায় স্থরিবতা কাটলেও পুরনো সমস্যায় ভুগতে হচ্ছে নগরবাসীকে।
নাগরিকরা বলছেন, খুলনা সিটি কর্পোরেশন এখন কার্যত মশার শহরে পরিণত হয়েছে। সর্বত্রই এখন মশার উৎপাত বাড়ছে। এজন্য কেসিসির নতুন প্রশাসককে কার্যকর উদ্যোগ গ্রহণ ও তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে উন্নয়ন ভোগান্তি বন্ধ করতে না পারলে এই সমস্যা থেকে পরিত্রাণ মিলবে না।
নগরীর নিরালা এলাকার বাসিন্দা নাসির উদ্দিন বলেন, আমাদের এলাকায় এবার মশার কোনো ওষুধ ছেটানো হয়নি র্দীঘ কয়েকমাস যাবত। ফগার মেশিনের শব্দও শুনতে পাওয়া যায় না। এই এলাকায় দীর্ঘদিন তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। ফলে মশার উপদ্রব কোনোভাবেই কমছে না।
খালিশপুর হাউজিং এলাকার কলেজছাত্র অনিক রহমানসহ কয়েকজন জানান, প্রতিদিন ২০ টাকার কয়েল পুড়ছে, তবুও পড়তে বসা যাচ্ছে না। মশা যেন অপ্রতিরোধ্য হয়ে পড়েছে।
নগরীর মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা ইমতিয়াজ ইসলাম সেলিম বলেন, মশার যন্ত্রণায় দিন-রাত একাকার হয়ে গেছে। সন্ধ্যা গড়ানোর সাথে সাখে ঝাঁকে ঝাঁকে মশার অত্যাচারে টিকে থাকায় দায়। একটু অন্যমনষ্ক হলেই মশার কামড়ে শরীর ফুলিয়ে যাচ্ছে।
নর্দান ইউনির্ভাসিটির শিক্ষার্থী সাবরিনা তাবাসসুম লামিয়া জানান, গত এক বছরে তার বসবাসরত নগরীর ১ নম্বর ওয়ার্ডে এক দুই দিন মশা নিধনের ফগার মেশিনের শব্দ শুধু তিনি শুনেছেন। তবে এর কোন কার্যকরি ব্যবস্থা হয়নি।
নগরীর ফেরিঘাটের সাগর স্যানিটারীর ম্যানেজার বিশ্বজিতসহ একাধিক মুদি দোকানি জানান, তারা মশার উৎপাতে ঠিকমত বসা বা ব্যবসা বানিজ্য করতে পারছেন না। দিনদিন মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।
ব্যবসায়ীরা জানান, এবার শীতকালেও কয়েল বিক্রি কমেনি। এখন দিনে-রাতে বিক্রি বেড়েছে। এরোসল, ইলেকট্রিক ব্যাট, লিকুইড ভেপারাইজারের চাহিদাও বেড়েছে। কিন্তুএগুলো সাময়িক উপশম দিলেও স্থায়ী সমাধান হয়নি।
খুলনা- ৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) সংসদীয় আসনের আওতাধীন ১-১৫ নম্বর ওর্য়াডে দায়িত্ব পালন করছেন কেসিসি’র কর্মর্কতা আনিসুর রহমান। তিনি জানান, সকালে মশার র্লাভা ধ্বংস করতে প্রায় এক ঘন্টা এবং বিকালে প্রতি ওর্য়াডে একটি করে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনে স্প্রে করা হচ্ছে।
অবশ্য বাস্তবে চিত্র তার উল্টো বলে দাবি করেন স্থানীয়রা। মহেশ্বরপাশা, দেয়ানা, নয়াবটি, হাউজিং এলাকাসহ একাধিক মানুষ দাবি করে বলেন, এলাকায়ই মশক নিধনে নেই র্কাযকরি কোন পদক্ষেপ। তাদের দাবি, কেসিসি’র মশক নিধন শুধু কাগজে কলমে রয়েছে এ সকল উদ্দোগ বা মশক নিধণের কার্যক্রম। বাস্তবের সাথে এর কোন মিল নেই।
দৌলতপুর দিবা-নৈশ কলেজের একজন শিক্ষক বলেন, মশা নিধনে ওষুধের সঠিক মাত্রায় প্রয়োগ না হলে মশা অপ্রতিরোধী হয়ে ওঠে। স্প্রের আগে ও পরে মশার ঘণত্ব পরিমাপ করা জরুরি, যা এখানে করা হচ্ছে না। শুধু ফগিং নয়, লার্ভা ধ্বংসে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
কেসিসি’র কঞ্জারভেন্সি বিভাগের প্রধান কোহিনুর আক্তার জানান, চলতি মৌসুমে প্রায় ৫৬টি ফগার মেশিন, ৬০ টি হ্যান্ড স্প্রে ও হুইল ব্যারো ৪ টি মেশিন দিয়ে ওষুধ ছিটানোর কাজ করা হচ্ছে।
তিনি জানান, চাইনার জেইজিং রিফুইলিং ক্যামিক্যাল নামের মশা নিধণের ওষুধের মাধ্যমে খুলনার ৩১ টি ওয়ার্ডে মশার ওষুধ ব্যবহার করা হচ্ছে। এখন সব থেকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে মশার উৎপত্তি স্থলের লার্ভা ধ্বংস করতে। তাই প্রতিদিন সকালে এক ঘন্টা করে এই কার্যক্রম চলছে কেসিসি’র ৩১ টি ওয়ার্ডেই। এছাড়া বিকালে এক ঘন্টা করে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানোর কাজ চলছে। শুক্র-শনি ব্যতিত মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। আপাতত নতুন করে স্প্রে করার পরিকল্পনা নেই। প্রজনন মৌসুম হওয়ায় উপদ্রব বেশি।
‘সব ওষুধ যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে’ বলে তিনি দাবি করেন। সিটি কর্পোরেশনে নিয়মিত স্প্রে ও ড্রেন পরিষ্কারের কার্যক্রম চালু আছে।
তবে কেসিসি’র নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, অনেক সময় বরাদ্দের সব ওষুধ স্প্রে করা হয় না। যা অনেক সময় মশা নিধণে কার্যকর ভূমিকা রাখছে না। শুধু সিটি করপোরেশনই নয়, সাধারণ মানুষদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। বাসা-বাড়ির আশপাশ, ঝোড়ঝাঁড়া পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
খুলনা জেলা সিভিল সার্জন ডা. মোসাম্মাৎ মাহফুজা খাতুন বলেন, মশার দংশন শুধু অস্বস্তি নয়, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ায়। শিশু ও বৃদ্ধরা বেশি ঝুঁকিতে রয়েছেন। তাই সকলের সমন্বিত কর্মপরিকল্পনা ছাড়া এই সমস্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, দেশে ডেঙ্গুর প্রকোপ গত কয়েক বছরে বেড়েছে। অতীতে প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার মৌসুমী জ্বর বাড়ায় মানুষ আতঙ্কিত, তবে এটি সাধারণ জ্বর, নাকি ডেঙ্গু বা চিকুনগুনিয়া, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।











































