Home খেলাধুলা ‘সাকিবের ফেরা’ কোচ তাকিয়ে সংবাদপত্রের দিকে

‘সাকিবের ফেরা’ কোচ তাকিয়ে সংবাদপত্রের দিকে

4


স্পোর্টস ডেস্ক।।

শুরুতে গুঞ্জন ছিল পাকিস্তান সিরিজেই দেশে ফিরছেন সাকিব আল হাসান। কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি। এরপর জানা গিয়েছিল তিনি হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে দেশে ফিরবেন। তবে কোনো খবরই এখন পর্যন্ত নিশ্চিত নয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরে থাকা এই তারকা ক্রিকেটারের ফেরা নিয়ে দেশ জুড়ে এখন আলোচনা চলছে।


সাবেক সংসদ সদস্য হওয়া এবং একটি হত্যা মামলার আসামির তালিকায় নাম থাকায় তার ফেরা নিয়ে নানাবিধ আইনি জটিলতা ও নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে তার আইনি সমস্যার সমাধান করে তাকে মাঠে ফেরানোর চেষ্টা করছে। বিসিবি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সতীর্থ ক্রিকেটাররাও তাকে ফেরানোর বিষয়ে আশাবাদী। আর সাকিবের এই ফেরা নিয়ে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স স্পষ্ট করে বলেছেন, ‘আপনারা যতটুকু শুনেছেন বা পত্রিকায় পড়েছেন, আমিও ঠিক ততটুকুই জানি। এ ব্যাপারে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই।’