Home জাতীয় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাসস এর চেয়ারম্যানের ইফতার বিতরণ ও...

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাসস এর চেয়ারম্যানের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

17


খবর বিজ্ঞপ্তি।।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাসস এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের পক্ষে নগরীর দারুস সুন্নাহ্ মাদরাসায় এতিমদের মাঝে ইফতার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব মোঃজাকির হাওলাদার তিনি রমজানের  তাৎপর্য ও মানবিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন।

‎অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এছাড়াও এতিম ও অসহায় মানুষের জন্য আল্লাহর রহমত ও বরকত প্রার্থনা করা হয়।

‎অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ তানভীর আলম চঞ্চল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, খুলনা জেলা ছাত্রদল। তিনি বলেন, পবিত্র রমজান মাস দয়া, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে এতিমদের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

‎এসময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মো. শাহরিয়ার হাসান বাবু, খুলনা জেলা ছাত্রদল সাবেক যুগ্ম সম্পাদক মোঃ হেলালউদ্দীন হেলাল, মোঃ আজিজুল, দ্বীপ,  মো. আব্দুর রাজ্জাক, মো. আবিদ আলম রাহাত, মো. মাহমুদ হাসান, মো. বাশার, মো. হিমাদ্রী হিমু, রাতুল, সৌরভ, হোসাইন, আজমির,গড়ইখালী কলেজ ছাত্রদল সভাপতি মো. সাব্বির রহমান, মো. সাকিব হাসান, সোলাদানা ইউনিয়ন ছাত্রনেতা মো. আজমল, মাশরাফি, তৈইবুর, রনি, ইমরান, হোসাইন, আসিফ, জুবায়ের, মো. বাবু, রাজিবুল্লাহ, মো. সুমন মল্লিক, আরাফাত, তানভীর হোসেন তামিম, রাশেদ সানা, ফিরদাউস সানা, মেহরব, সুমন, ইয়াছিন হোসেন, জিয়াদুল হাসান, আসমাউল প্রমুখ।