খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বোধনের মাধ্যমে পশু শক্তির বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই দুর্গা পূজার মূল সুর। তাই দুষ্টের দমনের পাশাপাশি বিশ্বজনীন শান্তির প্রত্যাশায় দুর্গোৎসব পালিত হয়ে আসছে। আবহমানকাল থেকে হিন্দু ধর্মালম্বীরা এ দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে উৎসবমূখর পরিবেশে সার্ব্বজনীন দুর্গোৎসব পালন করে যা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। তিনি গতকাল (শনিবার) সন্ধ্যায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। সন্ধ্যায় সাড়ে ৬টায় খুলনা বড় বাজার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ গোপী কিষাণ মুড়ম্বা, বাবু শ্যামল হালদার, প্রশান্ত মুড়ম্বা, শ্রী প্রদিব সাহা, তরুণ দাস শিবুর সঙ্গে কুশল বিনিময় করেন। সন্ধ্যা পৌনে ৭টায় সোনাপট্রি পূজা উদযাপন কমিটির শ্যাম প্রসাদসহ নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সন্ধ্যা ৭টায় আর্ঘ ধর্মসভা মন্দিরে চিত্তরঞ্জন সাহা ও তাপস সাহার সঙ্গে সাক্ষাত করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর বিএনপির মনিরুজ্জামান মনি, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, আসাদুজ্জামান মুরাদ, আশরাফুল আলম নান্নু, আনোয়ার হোসেন, শামসুজ্জামান চঞ্চল, নাজির উদ্দিন নান্নু, শাহাবুদ্দিন মন্টু, মোল্যা ফরিদ আহমেদ, নাসির খান, জামাল উদ্দিন মোড়ল, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।











































