Home আঞ্চলিক রামপালে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ; অত:পর ৮ মাসের অন্তঃসত্ত্বাঃ থানায় মামলা

রামপালে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ; অত:পর ৮ মাসের অন্তঃসত্ত্বাঃ থানায় মামলা

22

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে প্রবাসীর স্ত্রী ও ৩ সন্তানের জননীকে ইয়ামিন নামের এক লম্পট জোরপূর্বক ধর্ষণ করায় ৮ মাসের  অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় ওই অন্তঃসত্ত্বা গৃহবধূ বাদী হয়ে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামপাল থানায় একটি মামলা করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার তালবুনিয়া গ্রামের প্রবাসী স্বামী জীবিকার তাগিদে ভারতে যান। সেখানে তিনি প্রায় এক বছর ৭ মাস অবস্থান করা কালে সুযোগ পেয়ে একই এলাকার মৃত মতিয়ার শেখের পুত্র লম্পট ইয়ামিন শেখ গত ৫ জানুয়ারী রাত ১১ টায়  জোরপূর্বক মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। এ সময় ওই গৃহবধূর নগ্ন ছবি ইয়ামিন তার মোবাইলে ধারণ করে। পরে ভয়ভীতি দেখিয়ে মাসের পর মাস এভাবে সে তাকে ধর্ষণ করে আসছে । এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এলাকাবাসী জানান, ইয়ামিন হটাৎ করে রাতারাতি কোটি টাকার মালিক বনে গেছে, সে অন্য এলাকা থেকে এসে খুব দাপটের সাথে ঘুরে বেড়ায়। গৃহবধু আরও জানান, সে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামী ধরার জোর চেষ্টা চলছে।

রামপালে কিশোরীর আত্মহত্যা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

 রামপালে মায়ের উপর অভিমান করে হানিয়া খাতুন (১৩) নামের এক কিশোরীর শুক্রবার সন্ধ্যায় আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

রামপাল থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, উপজেলার তালবুনিয়া গ্রামের নূর ইসলাম এর ৬ ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কন্যা হানিয়া খাতুনের সাথে তার মা জেসমিন বেগমের সাথে ঝগড়া হয়। এতে ওই কিশোরী মায়ের উপর অভিমান করে পার্শ্ববর্তী মিত্রাবাদ গ্রামের তার নানা মাজেদ শেখের বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। কারো কোনো আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রামপালে হিন্দু পরিবারের সদস্যদের মারপিট থানায় এজাহার দাখিল

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

 রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি সংখ্যালগু পরিবারের সদস্যদের হাতুড়ি পেটা ও কুপিয়ে মারত্মক জখম করার ঘটনায় রামপাল থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। এজাহারটি দাখিল করেন, উপজেলার পেড়িখালী ফুলপুকুর গ্রামের পরম শিকদারের পুত্র কৌশিক শিকদার।    অভিযোগে জানাগেছে, উপজেলার পেড়িখালী ফুলপুকুর এলাকার পরম শিকদার, কৌশিক শিকদার ও চঞ্চলা শিকদার কে একই এলাকার রফিকুল, তার পুত্র রকিবুল ও তফুরুন্নেছা দা ও লোহার রড দিয়ে কুপিয়ে লও মারপিট করে গুরতর আহত করেন। আহত পরম জানান, বাচ্চাদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। ওই ঘটনায় প্রতিকার চেয়ে রামপাল জানায় একটি অভিযোগ দেন। অভিযোগ নিষ্পত্তি হওয়ার পূর্বেই প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আক্রমণ করে দা দিয়ে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে।

এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।