স্টাফ রির্পোটার
নগরীর সদর থানার প্রানকেন্দ্র ডাকবাংলায় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তারকৃত অশোক ঘোষের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। আদালতে ১৬৪ ধারায় হত্যার কারণ ও হত্যা মিশনে অংশ নেয়াদের নাম প্রকাশ করেছে গ্রেপ্তারকৃত অশোক ঘোষ।
খুলনা সদর থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন জানান, বুধবার রাতে ডাকবাংলা এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে এবং গুলি করে মাসুম বিল্লাহকে হত্যা করে পালিয়ে যাবার সময় জনতার সহযোগিতায় পুলিশ অস্ত্রসহ আটক করে ঘটনার সাথে জড়িত এক শুটার অশোক ঘোষকে। এ ঘটনায় সদর থানার এস আই আমিনুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় বৃহস্পতিবার দুপুরে অশোক ঘোষকে আদালতে প্রেরন করা হয়। সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রকাশ করে। জবানবন্দিতে মাসুম হত্যার মুল পরিকল্পনাকারী এবং হত্যা মিশনে অংশ নেয়াদের নাম প্রকাশ করেছে। পুলিশ তদন্তের স্বার্থে নাম প্রকাশ করেননি। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরন করা হয়।
এ দিকে বৃহস্পতিবার দুপুরে নিহত মাসুম বিল্লাহর ময়না তদন্ত শেষে পুলিশ তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। বিকালে রুপসায় সাবেক শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহ’র দাফন সম্পন্ন হয়েছে। এদিকে নিহতের পরিবারে শোকের মাতুম চলছে। এলাকাবাসী এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছেন বলে একাধিক সুত্রে জানাগেছে। স্থানীয়রা মাসুমের হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিও জানিয়েছেন।
উল্ল্যেখ, গত বুধবার নগরীর প্রানকেন্দ্র ডাকবাংলা এলাকায় রূপসা উপজেলার সাবেক শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহকে ধাওয়া করে একটি জুতার শোরুমের ভেতরে কুপিয়ে এবং উপুযুপরি গুলি করে হত্যা করে একটি সন্ত্রাসী বাহীনির ৭/৮ জন অস্ত্রধারী সদস্যরা। তারা তাঁর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় হত্যা মিশনে অংশ নেয়া অষোক ঘোষ নামের এক সদস্যকে জনতার সহযোগিতায় ট্রাফিক ইন্সেপেক্টর মাহমুদ অস্ত্রসহ আটক করে সদর থানায় হস্তান্তর করেন। এ দিকে নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।











































