Home জাতীয় সমকালের সাংবাদিকের ওপর হামলা: যুবদলের ৪ নেতা বহিষ্কার

সমকালের সাংবাদিকের ওপর হামলা: যুবদলের ৪ নেতা বহিষ্কার

1


খুলনাঞ্চল রিপোর্ট
চত্বরে ঢুকে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক সমকালের শ্যামনগর উপজেলা প্রতিনিধি সামিউল আযম মনিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিকে হামলার ঘটনায় শ্যামনগর উপজেলার যুবদলের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংগঠন। একই সঙ্গে আগের দিন গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃতরা হলেনু শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ ও বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম।
সমকালের সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আজ সকালে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে ও শ্যামনগর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। জেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রথম আলো ও ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টেলিভিশনের মমতাজ আহমেদ বাপি, ৭১ টেলিভিশনের বরুণ ব্যানার্জি, ডিবিসি নিউজের বেলাল হোসেন, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, এখন টেলিভিশনের আহসানুর রহমান রাজিব, এশিয়ান টেলিভিশনের মশিউর রহমান, সমকালের সাতক্ষীরা প্রতিনিধি কিশোর কুমার, জেলা জাসদের সভাপতি ইদ্রিস আলী প্রমুখ।
শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, এ ঘটনায় সামিউল আযম মনির বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি বলেন, সমকালের সংবাদ প্রকাশিত হওয়ার পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমকালের শ্যামনগর উপজেলা প্রতিনিধি সামিউল মনিরকে ফোন করে দুঃখ প্রকাশসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।