দিঘলিয়ায় পাটকল শ্রমিক রাজন হত্যায় গ্রেফতার নেই
স্টাফ রিপোর্টার
খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত পাটকল শ্রমিক রাজন (২০) হত্যার একদিন পরও মামলা হয়নি। হত্যাকান্ডে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত রাজন ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. ইউসুফ মোল্যার ছেলে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসানউল্লাহ চৌধুরী জানান, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। অভিযানের টিম এখনও মাঠে রয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।
উল্লেখ্য, ২২ অক্টোবর সকালে চন্দনীমহল রড মিলের সামনে দুর্বৃত্তের হামলায় ফরমাইশখানায় অবস্থিত মন্ডল জুট মিলের শ্রমিক রাজন গুরুতর জখম হয়। একই মিলের শ্রমিক আব্দুর রহমান ও আব্দুর রহিম নামের সহোদরের সাথে তুচ্ছঘটনায় রাজনের সঙ্গে বিরোধ বাঁধে। পরে সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর গল্লামারী আইডিয়াল কিনিকের পিছনের বাসিন্দা আব্দুল কাদের শিকদারের ছেলে মো. প্রিন্স শিকদার (২১), ১৫নং দক্ষিণ টুটপাড়া মহির বাড়ীর ছোট খালপাড় এলাকার মৃত. গোলাম মোস্তফা ওরফে বাবুল শেখের ছেলে মো. রোহান শেখ (২০) ও পশ্চিম টুটপাড়া মওলার বাড়ীর মোড়ের মো. সাহাদাত হোসেনের ছেলে মো. সিরাজুল ইসলাম ওরফে শাকিল (১৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।
মনিরামপুরে র্যাবের অভিযানে নাশকতা প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার মনিরামপুর থানাধীন কুয়াদা বাজারস্থ ডাকুরিযা রোডে অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি হলেন যশোর জেলা সদরের সিরাজ সিংগা এলাকার মৃত আবু বক্কর গাজীর ছেলে মো. তাজমুল হোসন (২৯)।
র্যাব-৬ জানায়, গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে যশোর জেলার মনিরামপুর থানাধীন কুয়াদা বাজারস্থ ডাকুরিযা রোডে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ডাকুরিয়া রোডের উত্তর পাশে আলমাস আনাম এর দোকান সংলগ্ন তাজমুল এর পোল্ট্রি ফার্ম থেকে ২টি হাসুয়া ও ২টি কুড়ালসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি.
বাগেরহাটে ফকিরহাটের বৃদ্ধা মায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে ছেলের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসি। উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের শেখ আক্কাস আলীর ছেলে ওমর আলী দীর্ঘদিন ধরে মা জোহরা বেগমকে নির্যাতন করে আসছে। এরই প্রতিবাদে শুক্রবার দুপুরে মহাসড়কের ফকিরহাটের তৈয়ব আলী বটতলা এলাকায় এই মানববন্ধন কর্মসুচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য দেন, নির্যাতনের শিকার বৃদ্ধা মা জোহরা বেগম, বোন নিলুফা ইয়াসমিন, গ্রামবাসি দেলেয়ার হোসেন, ইউনুস আলী, শিরিন আক্তার, শওকত আলী মোল্লা, ছত্তার হাওলাদারসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ১০ বছর ধরে ছেলে শেখ ওমর আলী তার বাবার সব সম্পত্তি জোর করে দখলে নিয়ে বৃদ্ধ বাবা ও মাকে কোন প্রকার ভরনপোষন দেয় না। এবিষয়ে প্রতিবাদ করলেই বাবা ও মায়ের ওপর উল্টো শারিরিক ও মানসিক নির্যাতন চালায়। ওমর আলী সে আপন ছোট বোনের জা’কে (বড় ভাইয়ের স্ত্রী) ফুসলিয়ে বিয়ে করেন। কোন উপায়ন্ত না পেয়ে মায়ের উপর শারিরিক নির্যাতন প্রতিবাদ ও ছেলের শাস্তির দাবিতে আমরা মানববন্ধন পালন করছি।
নির্যাতনের শিকার ওমর আলীর বৃদ্ধা মা জোহরা বেগম বলেন, আমাদের ৭ বিঘা সম্পত্তি সবটুকু ভোগ দখল করে নেয় ওমর। আমাদের দুইজনকে কোন প্রকার সহায়তা করে না। এবিষয়ে যখন কোন কথা বলতে যাই তখন ওমর ও বৌ মা আমাদের ওপর নির্যাতন করে। ৪-৫ দিনে আমার ভাশুরের গাছ থেকে নারিকেল পাড়ায় সময় বাধা দিলে সে আমাকে মারধর করে। এভাবে প্রায় আমাকে ওমর মারধর করে আমি বিচার চাই।
ওমর আলীর বোন নিলুফা ইয়াসমিন বলেন, আমার ভাই এতই খারাপ যে আমার ভাশুরের জা’কে (স্বামীর বড় ভাইয়ের স্ত্রী) ফুসলিয়ে বিয়ে করেন। বাবা ও মাকে খাওন পরণ দেয় না। আমাদের সম্পত্তি সব দখল করে নিয়ে এলাকার অপরাধ কর্মকান্ড করছে। আমরা তার বিচার চাই।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম বলেন, মায়ের ওপর নির্যাতনের অভিযোগে থানায় একটি জিডি করা হয়েছে।
কয়রায় অপহরন ও ধর্ষন মামলার ৩ আসামী গ্রেফতার
কয়রা প্রতিনিধি
কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অপহরন মামলার ১ জন ও ধর্ষন মামলার ২ জন আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, কয়রা উপজেলার কাঠমাচর এলাকার ছিদ্দিক সরদারকে ব্যবসার প্রলভন দেখিয়ে অপহরন করে নিয়ে যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাটিকারী গ্রামের আবুল হাসান শিকদারের পুত্র রিপন (৩২)। বিষয়টি জানতে পেরে কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলামের সার্বিক তত্ববধানে এসআই মোঃ ইব্রাহিম হেসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে কালিগঞ্জ এলাকা থেকে রিপনকে আটক করা হয়। এরপর ২ দফায় রিমান্ড শেষে তার শিকারমতে অবশেষে ৩ দিনের অভিযানে মানিকগঞ্জ জেলা থেকে ছিদ্দিক সরদারকে উদ্ধার করা হয়। অন্যদিকে উপজেলার ঘুঘরাকাটি গ্রামের মাসুম ঢালীর যুবতী কন্যা কে বিয়ের প্রলভন দেখিয়ে ২ বন্ধু মাগুরা ও মানিকগঞ্জ এলাকায় অপহরন করে নিয়ে যায়। সেখানে নিয়ে হযরত আলী ঐ যুবতীকে ধর্ষন করে । এ ব্যাপারে মাসুম ঢালী বাদী হয়ে কয়রা থানায় অপহরন ও ধর্ষন মামলা করে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঐ মামলার আসামী হযরত আলী (১৮) ও জুয়েল (১৮) কে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহন করেছে। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, কয়রা থানার আইন শৃংখলার অবস্থা ভাল। তিনি যোগদান করার পর থেকে থানায় ১৯ টি নারী নির্যাতন আইনে বিভিন্ন ধারায় মামলা হয়েছে। সবকটি মামলার ভিকটিম উদ্ধার, আসামী গ্রেফতার সহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কয়রার আইন শৃংখলা ভাল রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছে।
প্রখ্যাত বর্ষিয়ান শ্রমিকনেতা শাহ্ আতিউল ইসলাম-এর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টি’র শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক, বর্র্ষিয়ান শ্রমিকনেতা শাহ্ আতিউল ইসলাম (৭৭) গত ২১ অক্টোবর শেষরাত ৩:৩০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, ১ পুত্র, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের নেতা ছিলেন। পিতার চাকুরীর সুবাদে তিনি খুলনা জেলা স্কুলে এবং দৌলতপুর বিএল কলেজে পড়াশুনা করেন। ১৯৬৪ সালে খুলনায় শ্রমিক সংঘে যুক্ত হয়ে কিংবদন্তী শ্রমিকনেতা কমরেড ডাঃ সইফ উদ দাহারের সাথে মিলিত হয়ে পাটকল ও জুট প্রেস শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে যুক্ত ছিলেন। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানে স্বক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন। শাহ্ আতিউল ইসলামের মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেনÑওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড কৌশিক দে বাপী, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড অজয় দে, কমরেড বাবুল আখতার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ।
কয়রায় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনার কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগ আম্পানে ক্ষতিগ্রস্ত ও দুস্থ অসহায় পরিবারে মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ অর্থ প্রদান করা হয়েছে। কয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করে। গত বুধবার দুপুরে কয়রা উপজেলা পরিষদ চত্বরে আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবার ও দুস্থ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্য়ক্রমের উদ্বোধন করেন খুলনা-৬ (কয়রা -পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।এসময় তিনি বলেন, করোনার এই মহামারীতে দেশের চলমান উন্নয়নে কিছুটা বাধা সৃষ্টি হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির বর্ণিল দিগন্তে। তিনি জনগণের সেবা করার ব্রত নিয়ে নতুন প্রজন্মকে রাজনীতি করার আহবান জানান। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দেশের জনগণের স্বার্থে রাজনীতি করে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দলীয় ভাবমূর্তি আরো উজ্জ্বল করার পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগ আম্পানে ক্ষতিগ্রস্ত ৪১ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে বিনামূল্যে ১ বান্ডেল ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ ৩ হাজার করে টাকা ও ২৫ পরিবারের মাঝে ১ ব্যান্ডেল করে ঢেউটিন বিতরন করা হয়।
বৃষ্টির পানিতে ভেসে গেছে বাগেরহাটের চিংড়ি ঘের ও পুকুর
বাগেরহাট, মোংলা ও মোড়েলগঞ্জ প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় জেলা বাগেরহাটে গত দু’দিন ধরে অবিরাম ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চলের কয়েক হাজার বাড়ি-ঘর পাবিত হয়েছে। বৃষ্টির পানিতে ভেসে গেছে প্রায় এক হাজার চিংড়ি ঘের (খামার) ও পুকুরের মাছ। ভারী বৃষ্টিপাতে জেলার মোড়েলগঞ্জ, শরণখোলা, রামপাল, মোংলা, বাগেরহাট সদর, চিতলমারী, কচুয়া ও ফকিরহাট উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় পাঁচ হাজার পরিবার। হাজার হাজার বাড়ি-ঘরে পানি প্রবেশ করায় রান্না ও খাওয়ায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তারা। অসময়ে অবিরাম ভারী বৃষ্টিপাতে বাড়ি-ঘর তলিয়ে যাওয়া পরিবারগুলো অবর্ণনীয় দুর্দশায় পড়েছে। এদিকে অবিরাম ভারী বৃষ্টিপাতে মোংলা বন্দরে পণ্য উঠা-নামার কাজও দারুণভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বাগেরহাটের শরণখোলায় পোস্ট অফিসসহ তিন গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় পাঁচ হাজার পরিবার। আঞ্চলিক মহাসড়কের বিশাল অংশ ধসে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যান চলাচল। ডুবে আছে কেন্দ্রীয় খেলার মাঠ। পাবিত হয়ে ভেসে গেছে চিংড়ি খামার ও পুকুরের মাছ। সারাদিনে রান্না হয়নি কয়েক শত পরিবারে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছে বাসিন্দারা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলা সদরের রায়েন্দা বাজারের পূর্বাংশ এবং রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের পশ্চিম পাশ থেকে টিএন্ডটি এলাকা, খাদ্যগুদাম এলাকা, পাঁচরাস্তা ও বান্দাঘাটা এলাকার প্রায় সহগ্রাধিক পরিবারের বাড়ি-ঘরে হাটু পানি জমে রয়েছে। ওই এলাকা অবস্থিত সরকারি পোস্ট অফিসের মধ্যেও পানি উঠে গেছে। এছাড়া রায়েন্দা বাজারের পুরাতন পোস্ট অফিস এলাকা, উত্তর কদমতলা পুরো গ্রাম ও কেজি স্কুল এলাকার আরো প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা সেতুর দক্ষিণ পারের সংযোগ সড়কের দুটি পয়েন্টে ব্যাপক ধস দেখা দিয়েছে। যে কোনো সময় পুরো সড়ক ধসে যানবাহন চলাচল বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। একইভাবে মোড়েলগঞ্জ, রামপাল, মোংলা, বাগেরহাট সদর, চিতলমারী, কচুয়া ও ফকিরহাট উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এসব উপজেলার নিম্নাঞ্চলসহ বাগেরহাট শহর, মোরেলগঞ্জ ও মোংলা পোর্ট পৌরসভার নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও বাড়ি-ঘর বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় জন দুর্ভোগ বেড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বাইরে বের হচ্ছেনা। বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষের সব থেকে বেশী ভোগান্তি পড়েছে।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক জানান, দুই দিনের ভারী বৃষ্টিপাতে জেলার রামপাল, মোংলা, বাগেরহাট সদর, চিতলমারী, কচুয়া, মোড়েলগঞ্জ, শরণখোলা ও ফকিরহাট উপজেলার কয়েক হাজার চিংড়ি ও পুকুরের মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। মৎস্য বিভাগ মাঠ পর্যায়ে ভেসে যাওয়া চিংড়ি ঘের ও পুকুরের সংখ্যা এবং ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে। কয়েক দিনের মধ্যে চিংড়ি ঘের ও পুকুরের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হবে।
মোংলা বন্দরে হারবার মাস্টার মো. ফকর উদ্দিন বলেন, মোংলা বন্দরে বর্তমানে ইউরিয়া সার, সিমেন্ট তৈরির কাঁচামাল এলপিজি গ্যাসসহ মোট ১১টি পণ্যবাহী জাহাজ অবস্থান করছে। বৈরি আবহাওয়ায় জাহাজ থেকে পণ্য উঠা-নামার কাজ ব্যাহত হচ্ছে। তবে বৃষ্টি বন্ধ হলেই জাহাজে পণ্য উঠানামার কাজ চলবে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক সঞ্জয় কুমার দাস বলেন, এই বৃষ্টিতে শীতকালীন সবজি ও মাঠে থাকা আমন ধানের কোনো ক্ষতি হবে না। তবে এই বৃষ্টি আরও দুয়েকদিন অব্যাহত থাকলে মাঠে থাকা ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। বাগেরহাটে শীতকালীন সবজির মধ্যে টমেটোর আবাদ সবচেয়ে বেশি হয়। এখন পর্যন্ত সাতশ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে।
বেনাপোল বন্দর পরিদর্শনে দিল্লিতে নিযুক্ত হাইকমিশনার
বেনাপোল প্রতিনিধি
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মাদ ইমরানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে প্রতিনিধি দলকে বেনাপোল নোম্যান্সল্যান্ডে স্থলবন্দর কর্তৃপক্ষ, বন্দরের ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। হাইকমিশনার বেনাপোল কাস্টমস হাউজ, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন, স্থলবন্দর অফিসসহ বিভিন্ন অফিস ঘুরে দেখেন।
পরে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানোর লক্ষ্যে কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারকদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বেনাপোল কাস্টমসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন তিনি।
বিকালে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় বন্দরের আমদানি-রফতানিকারকরা হাইকমিশনারের কাছে বনগাঁ কালিতলা পার্কিংয়ের আমদানি-রফতানি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় তিনি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সম্পাদক ইমদাদুল হক লতা, ইন্দো বাংলা চেম্বার অব কর্মাসের পরিচালক মতিয়ার রহমান প্রমুখ।
মেহেরপুর সমাজসেবা কর্মচারীকে কুপিয়ে হত্যা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় সমাজসেবা অফিসের কর্মচারী ফারুক হোসেনকে (৩৯) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে শহরের তাঁতিপাড়ায় এবং সদর থানার পাশে এ ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফারুক হোসেন মেহেরপুর শহর সমাজসেবা অফিসের মাঠকর্মী এবং তাঁতিপাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে। তার দুটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে নাহিদ (১২) এবং ছোট ছেলে নবাব (৪)।
ফারুক ২০০৮ সালে মেহেরপুর সমাজসেবা অধিদফতরের রাঁধুনি হিসেবে চাকরিতে যোগদান করেন। পরে বিভাগীয় পরীক্ষা দিয়ে মাঠকর্মী হিসেবে পদোন্নতি পান। স্থানীয়রা জানান, রাত পৌনে ১১টার দিকে থানার পাশে একটি দোকান থেকে মশার কয়েল কিনে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির ঠিক ২০ গজ দূরে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে পেছনদিক থেকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তার ঘাড়, পিঠ ও পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। তার শরীরের ঘাড়ে, পিঠে এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এতে গভীর ক্ষতের হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
নিহত ফারুক হোসেনের বড় মামা আলাউদ্দিন জানান, তাকে মেরে ফেলার মতো কোনও বিরোধ কারো সঙ্গে ছিল বলে আমার জানা নেই।
মেহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আবু আবদুল্লাহ বাপ্পি জানান, খবর পেয়ে ছুটে হাসপাতালে গিয়ে দেখি মারা গেছে। ফারুকের কোনও শত্রু থাকতে পারে বলে জানি না। তবে আমরা এই হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, নিহতের বাড়ির ঠিক ২০ গজ দূরে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। সুরতহাল রিপোর্ট করতে গিয়ে দেখা যায় পিঠে, ঘাড়ে এবং পায়ে কোপানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে এ হত্যার কোন কু পাওয়া যায়নি।
পুলিশ সুপার এস এম মুরাদ আলী সাংবাদিকদের প্রাথমিক ব্রিফিংয়ে বলেন, প্রাথমিকভাবে হত্যার কোনও কারণ বোঝা যাচ্ছে না। রহস্য উদযাঘটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
সড়ক ছেড়ে ঘরে পিকআপ, চাপা পড়লো ২ শিশু
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরের মধ্যে ঢুকে পড়েছে। এসময় ঘরে থাকা দুই শিশু পিকআপের নিচে চাপা পড়ে। শুক্রবার দুপুরে সদর উপজলোর গোপিনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে ঘরে ঢুকে পড়ে। এসময় ঘরের মধ্যে থাকা ভাই- বোনকে চাপা দেয় সেটি। এতে শিশু তাসফিয়া খানম (৩) ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার ভাই রাব্বি সিকদার (৬) মারাত্মক আহত হয়। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা ওই এলাকার চান মিঞা সরদারের সন্তান। গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবু নাঈম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপটি গাজীপুর থেকে বাগেরহাটে যাচ্ছিল। পথে গোপালগঞ্জ সদরের গোপিনাথপুরে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, এ ঘটনায় পিকআপ চালক ইমরান হোসেনকে (১৬) আটক করা হয়েছে। লাইসেন্স না থাকার পরও গাড়ি চালাচ্ছিল ইমরান। সে সিরাজগঞ্জের গলকান্দা এলাকার আমীর হামজার ছেলে।
ব্যক্তিমালিকানাধীন সকল মিল চালু ও শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে ফুলবাড়ীগেটে গণমিছিল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ, ব্যক্তিমালিকানাধিন সকল মিল চালু, আংশিক চালুকৃত মিল পূর্ণাঙ্গ চালু ও শ্রমিক কর্মচারীদের সকল বকেয়া পাওনা পরিশোধের দাবীতে পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ২৩ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেটে এক গণমিছিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে গণমিছিলটি ফুলবাড়ীগেট বাসস্টান্ড চত্বর থেকে আই.আর.আই অফিসের সামনে যেয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় শ্রমিক নেতা শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে এবং ওবায়দুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন ব্যক্তিমালিকানাধিন পাট,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন , সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, নূরে আলম,সাইফুল ইসলাম,বাবুল হোসেন, এমএ ওয়াহিদ মুরাদ, নূর মোহাম্মদ, আবুল কাশেম, আব্দুল ওহাব, বখতিয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন, শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, আমির মুন্সি, এরশাদ আলী, গাজী হারুণ অর রশিদ,মোঃ ওবায়দুর,আব্দুল ওয়াদুদ, হারুন ঢালী, ইমরান হোসেন, আবুল কালাম,ংসাংবাদিক সাইফুল্লাহ তারেক, মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। আগামী ২৯ অক্টোবর সকাল ১০ টায় খুলনা পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হবে।
পারিবারিক কলহের জেরে দুই বোনের আত্মহত্যা
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক কলহের জেরে চাচাতো দুই বোনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে নিহতদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার আড়িয়া কামারপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৫) ও তার চাচাতো বোন মুন্তাজ আলীর মেয়ে দুই সন্তানের জননী রুমা খাতুন (৩০)। নিহত মুক্তা খাতুন পার্শ্ববর্তী বড়গাংদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণিতে অধ্যয়নরত। পরিবারের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য সাদ আহম্মদ জানান, আজ দুপুর ৩টার দিকে মোয়াজ্জেম হোসেনের মেয়ে মুক্তার সাথে তার আপন চাচাতো বোন মুন্তাজের মেয়ে রুমার কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে মুক্তা গলাই রশি নিয়ে আত্মহত্যা করে। মুক্তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুক্তার মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে রুমা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে তার ভাই রুবেলের ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
তিনি বলেন, নিহত মুক্ত খাতুন তার মামাতো বোনকে ধর্ষণ মামলায় সহায়তাকারী হিসেবে এজাহারভুক্ত আসামি ছিলেন এবং রুমার শ্বশুরবাড়ি মিরপুর উপজেলার বীজনগরে বেশকিছুদিন পালিয়ে ছিলেন। স্থানীয়দের ধারণা ধর্ষণ মামলায় আসামি হওয়া নিয়ে মুক্তার পরিবারের সাথে তার চাচা ও চাচাতো ভাই বোনদের বিরোধ চলে আসছিলো। এনিয়ে আজ সকালে নিহত মুক্তাকে গালিগালাজ করে তার চাচাতো বোন রুমা। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, নিহতরা সম্পর্কে চাচাতো বোন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে আমরা পরিবারের সদস্যদের সাথে কথা বলছি। এখনও মামলা হয়নি। নিহত দুই বোনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঝিনাইদহে ডিপ্লোমা কৃষিবিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ডিপ্লোমা কৃষিবিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন জেলা শাখার সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক মিলন কুমার ঘোষ, দপ্তর সম্পাদক মেসবাহ আহমেদ, প্রচার ও প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক শামীম হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন
ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন জেলা শাখার সাধারণ সম্পাদক কুরবান আলী। আলোচনা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
মহেশপুরে শুভেচ্ছা বিনিময় দূর্গামন্দিরে অনুদানের অর্থ প্রদান করেন এম,পি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল শুক্রবার সকালে শারদীয়া দূর্গাপুজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
শুভেচ্ছা বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল,পৌর মেয়র আব্দুর রশিদ খান,থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন,ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা প্রমুখ।
পরে মহেশপুর উপজেলার প্রতিটা দূর্গামন্দিরে অনুদানের অর্থ প্রদান করেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
গিলাবাড়ি স্কুলের পুনর্মিলনী উপলক্ষে সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি হাইস্কুলের ৪৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে শুক্রবার খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জিএম বুলবুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হাবিবুর রহমান রাজু, এসএম আবুল বাশার, শাহাদাত হোসেন বাদল, এম. আইউব, বিশ্বজিত ম-ল, জিএম কামরুজ্জামান, বাবলুর রহমান, কবির হোসেন, সানাউল্লাহ নূরী, ইয়াছিন আলম, লিংকন মিস্ত্রি, রাজিবুল আলম বাপ্পী, জগদীশ চন্দ্র মিস্ত্রি, আব্দুল কাদের সজল, ইবাদুল ইসলাম বাদল, হযরত আলী, আহসান উল্লাহ প্রমুখ। আগামী ৬ নভেম্বর সকাল নয়টায় পুনরায় সভা করার সিদ্ধান্ত হয়েছে। সভায় গিলাবাড়ি স্কুলের সকল শিক্ষার্থীকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন আহ্বায়ক এম. আইউব।
ফকিরহাটের মানসা মন্দিরে দরীদ্রদের মাঝে বস্ত্র বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী মানসা কালী মন্দিরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় মন্দির চত্ত্বরে একশ দরীদ্র নারীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানসা কালী মন্দিরের সভাপতি শ্যামল কুমার দে, সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ হারদার বাটুল, দিপক কুমার ঘোষ, চিত্ত রঞ্জন দাশ, মিলন সেন, অজয় চক্রবর্তী ও সমাজ সেবক বাবলু আশ প্রমূখ।
ফকিরহাটের ঘনশ্যামপুর দুর্গা মন্দিরে উপহার সামগ্রী বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর দুর্গা মন্দিরে শুক্রবার বেলা ১২টায় শারদীয় পূজা উপলক্ষে প্রীতি উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রবীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্রী তুষার বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের শুভদিয়া ইউনিয়ন শাখার সভাপতি শ্রী অলিপ কুমার ঘোষ ও উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা শ্রী নিত্যানন্দ বিশ্বাস।
খুলনায় কৃষকদের মাঝে শুভসংঘের সবজি বীজ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা শাখার উদ্যোগে লবনচরা থানার খোলাবাড়িয়া এলাকায় অর্ধ-শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের টমেটো, লালশাক, বরবটি, ঢেড়স, ঝিঙা, ধুন্দল, কুমড়া, ডাটাশাক ও পুঁইশাকের বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দেন কালের কণ্ঠ খুলনার ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী। এ সময় তিনি বলেন, শুভসংঘ সব সময় শুভ কাজের মাধ্যমে সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখতে চায়। এরই অংশ হিসেবে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হচ্ছে। যাতে কৃষক তাঁর নিজের প্রয়োজনে সবজির চাহিদা পূরণ করতে পারে; পাশাপাশি উদ্বৃত্ত হলে বিক্রি কওে নগদ অর্থের চাহিদা সামন্যতম হলেও পূরণ করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ খুলনার নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা শাখার আহ্বায়ক বিপুল কান্তি চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক মো. আবু সাঈদ খান ও মো. ওয়াহিদুজ্জামান শাওন, সদস্য নাজমুস সাকিব, মো. জাহাঙ্গীর ফকির, রাজীব সরকার রাহুল, মো. মেহেদী হাসান, কার্তিক চন্দ্র দাশ, আব্দুল্লাহ আল মামুন, এইচ এম রায়হান, ফাহাদ হোসেন, ইমরান খান, হাসান মাহমুদ প্রমুখ।
কেশবপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকার প্রদত্ত অনুদান ও চেক বিতরণ করেন শাহীন চাকলাদার আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,
যশেরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে সরকার প্রদত্ত অনুদান ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুদান ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান । প্রধান অতিথি হিসাবে চেক বিতরণ করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি
বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার। বক্তব্য দেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষা অফিসার মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওযামী লীগের সহ সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র রফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা,
উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সুকুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক প্রমূখ
ফুলতলা বিএনপির বিভিন্ন মসজিদে দোয়া
ফুলতলা প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য, ভাষা সৈনিক, সাবেক সংসদ সদস্য, খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এম নূরুল ইসলাম দাদু ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির পক্ষ খেকে বাদ জুম্মা ফুলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, জামিরা বাজার জামে মসজিদ, শিরোমনি বাজার জামে মসজিদ, বেজেরডাঙ্গা বাজার জামে মসজিদ, এবং নতুনহাট হাসপাতাল জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এস এ রহমান বাবুল, মোঃ সেলিম সরদার, মনির হাসান টিটো, শেখ আবুল বাশার, শেখ লুৎফর রহমান, অহিদুজ্জামান নান্না, শেখ আঃ সালাম, হারুন অর রশিদ, আনোয়ার হোসেন বাবু, জামাল হোসেন ভুইয়া, আক্তার হোসেন, মহিউদ্দিন শেখ, বাহালুল গাজী, আক্তারুজ্বজামান কচি, ইদ্রস মোল্য্ াপ্রমুখ।
শৈলকুপার কুমার নদের নাগিরাট ঘাটে একটি ব্রীজের অভাবে ৫০ গ্রামের মানুষের দূর্ভোগ
সম্রাট হোসেন, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কুমার নদের নাগিরাট ঘাটে একটি ব্রীজের অভাবে ৫০ গ্রামের মানুষের দূর্ভোগ দেখা দিয়েছে। এক সময় নদী কেন্দ্রিক ব্যবসা বন্দর ছিল নাগিরাট বাজার। নদের নাব্যতা সংকট ও একটি ব্রীজের অভাবে নাগিরাট বাজার তার যৌবন হারিয়েছে। এখানে একটি ব্রীজ এলাকার জনগনের দীর্ঘদিনের দাবী। নাগিরাট বাজারে একটি ব্রীজ নির্মাণ হলে এলাকার অর্থনৈতিক উন্নয়নসহ জনগনের দূর্ভোগ কমবে বলে এলাকাবাসীরা দীর্ঘ দিন দাবী জানিয়ে আসছে।
সরেজমিনে দেখা যায় নাগিরাট বাজারে বর্তমানে একটি খেয়া ঘাট রয়েছে। বর্ষা মৌসুমে জনসাধারন নদী পারাপারের জন্য নৌকা থাকলেও বর্তমানে পানি কম থাকার কারনে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ জনসাধারন জীবনের ঝুঁকি নিয়ে বর্তমানে বাঁশের সাকো দিয়ে নদী পারাপার হচ্ছে। বর্ষা মৌসুমে পানিতে নদী পরিপূর্ন হলে খেয়া নৌকা ছাড়া পার হবার কোন উপায় থাকেনা। প্রতি দিন এই ঘাট দিয়ে স্কুল,কলেজ,বিশ^বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাসহ হাজার হাজার জনসাধারন নদী পার হয়। ইতি পূর্বে এই ঘাট দিয়ে খেয়া নৌকা পার হতে গিয়ে মৃত্যেুর ঘটনা ঘটেছে একাধিকবার। জনসাধারণের মালামাল নিয়ে পার হতে হিসশিম খেতে হয়, রীতিমত গলার কাটা হয়ে দাড়িয়েছে ঘাটটিতে ব্রীজ না থাকায় ।এইঘাট দিয়ে নদীর উত্তরে দামুকদিয়া,মাধবপুর,দোহা-নাগিরাট,শিতালী,দলিলপুর,আওদা,কমলনগর,বগুড়া, লাঙ্গলবাঁধ,নন্দিরগাতি,ধাওড়া,ধলহরাচন্দ্র চরধলহরা,বরিয়া,ছাঁইভাঙ্গা, কুশবাড়িয়া, পাইকেনপাড়া,সহ আরো বেশকিছু গ্রাম এবং দক্ষিণে রয়েড়া,আড়–য়াকান্দি,ভান্ডারীপাড়া,বকশীপুর,শেখড়া, গোপালপুর,বাগুটিয়া,নাকোইল,ফলিয়া,রঘুনন্দনপুর,আশুরহাট,মনোহরপুর,নিত্যানন্দপুর,সাবাসপুর, হাটফাজিলপুর সহপ্রায় ৫০ গ্রামের লোকজন পার হয়।
ব্রীজ না থাকায় পন্য পরিবহন ব্যয় বেড়েছে, ১ মণ মালামাল বাজারজাত করতে পরিবহন খরচ হয় ৫০-৬০ টাকা । অথচ ব্রীজ হলে তা ২০ টাকায় বাজারজাত করা সম্ভব বলে মনে করে ভুক্তভোগীরা।
নাগিরাট গ্রামের মো: নজরুল ইসলাম বলেন, কৃষি অধ্যুষিত প্রায় ৪০-৫০গ্রামের লোকজন চলাফেরা করে এই ঘাট দিয়ে, তাই জরুরী হয়ে পড়েছে নাগিরাট ঘাটে একটি ব্রীজ। মাধবপুর গ্রামের ডা: মাসুদ ও তাপস বলেন, নাগিরাট বাজারে একটি ব্রীজ এখন সময়ের দাবী। এখানে একটি ব্রীজ হলে অবহেলিত ৪০-৫০ গ্রামের মানুষ উপকৃত হবে। এব্যাপারে খেয়া ঘাটের দায়িত্বে থাকা মাঝি লাড্ডু কুমার জানান তার বাপ দাদুরা নৌকায় জনসাধারন কে পারাপার করত আমরা সেটা ধরে রেখেছি । তবে সরকারী ভাবে এ খেয়া ঘাট বন্ধোবস্ত নেওয়া হয়না । প্রতিদিন ২/৩শ টাকা আয় হয় তাতে কোন রকম পরিবারের সদস্যদের নিয়ে জীবন যাপন করি । এলাকাবাসীরা নাগিরাট বাজারের খেয়া ঘাটে একটি ব্রীজ নির্মানের জন্য সরকারের উর্দ্ধোতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান ।
ডুমুরিয়ায় বিএনপি‘র দোয়া মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি,ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক সংসদ এম,নুরুল ইসলাম দাদু ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে গতকাল শুক্রবার জুমার নামাজ বাদ ডুমুরিয়া বাজারস্থ পুরাতন রেজিষ্ট্রি জামে মসজিদে এ আয়োজিত মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল জলিল।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ,১ম যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার হোসেন,শহিদুল ইসলাম মোড়ল, মোল্যা মশিউর রহমান, হাফেজ মোঃ মতিয়ার রহমান, শেখ মাহাবুর রহমান, শেখ দেলোয়ার হোসেন,মাষ্টার আইয়ুব আহম্মেদ, জি,এম শাহেদুজ্জামান বাবু, শেখ আরিফুর রহমান,গাজী জাহাতাব,পারভেজ গাজী,খান খানতাজনুর রহমান, রিপন হালদার,ডা: জিয়াউর রহমান, মোঃ বাবুল, ছাইফুল, জিহা গাজী প্রমুখ।
ডুমুরিয়ায় ঘাস নিধন ক্যমিক্যাল স্প্রে করে ধান ক্ষেতে ব্যপক ক্ষতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় হত দরিদ্র এক কৃষকের আমন ধান ক্ষেতে ঘাস নিধন বিষক্ত ক্যমিক্যাল স্প্রে করেছে র্দূবৃত্তরা।এতে ওই কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।উপজেলার সদর ইউনিয়নে পূর্ব ডুমুরিয়ার কাটাখালি নামক এলাকায় এ ঘটনা ঘটে।পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে,এমন অভিযোগ এনে স্থানীয় ক্ষতিগ্রস্থ বর্গা চাষী আবু হানিফ জানান উপজেলার কোমলপুর এলাকার আব্দল কাইয়ুমের নিকট থেকে ১একর জমি বর্গা নিয়ে দির্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন তিনি।এ বছর রোপিত তার বেড়ে ওঠা আমন ক্ষেত থেকে বাম্পার ফলন ঘরে উঠবে এমনটি আশা করে ছিল তার পরিবার।কিন্তু সে গুড়ে বালি,প্রায় এক সপ্তাহ হল রাতে কে বা কাহারা ওই ধান ক্ষেতে ঘাস নিধন বিষক্ত ক্যমিক্যাল স্প্রে করে।এতে ক্ষেতের অর্ধেকরও বেশি ধান গাছ শুকিয়ে মারা যায়।এ কেমন শত্রুতা,এমনটি উল্লেখ করে,তাদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান এলাকাবাসি।
কেশবপুরে কপোতাক্ষ নদে ঐতিয্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
কেশবপুর প্রতিনিধি,
শুক্রবার বিকেলে কেশবপুরে কপোতাক্ষ নদে ঐতিয্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। কপোতাক্ষ নদের সাগরদাঁড়ি পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয়ে সাগরদাঁড়ি ডাকবাংলো এসে এই নৌকা বাইচ প্রতিযোগীতা শেষ হয়। এই প্রতিযোগীতায় মোট ৯ টি নৌকা দল অংশ গ্রহন করে। নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রথম হয়েছেন গোপসানা নৌকা দল ও সাগরদাঁড়ি হয়েছেন দ্বিতীয়। সাগরদাঁড়ি মধুসূদন সমাজ কল্যান সংঘের আয়োজনে এই নৌকা বাইচ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুরের সংসদ ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম রুহুল আমীন,সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ.এম আমীর হোসেন, সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মেম্বর গৌতম কুমার রায়, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন,আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন, যুবলীগের সাবেক আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, যুব মহিলালীগের রেহেনা পারভীন,সাংবাদিক আব্দুর রাজ্জাক ও ছাত্রলীগের সভাপতি কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠানের সার্বিব তত্ববধানে ছিলেন মেম্বর সুবাস মন্ডল।
ঐতিয্যবাহী এই নৌকা বাইচ দেখার জন্য নদের দু-ধারে নারী-পুরুষ দর্শকদের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মত।
আশাশুনিতে নাগরিক কমিটি গঠন কল্পে পরামর্শ সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে নাগরিক কমিটি গঠন কল্পে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় জাতীয় মৎস্যজীবি সমিতি আশাশুনি বাজারস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্যজীবি সমিতি কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক, উপজেলা ভূমি কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীয়লীগ সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও আশাশুনি মহিলা কলেজের প্রদর্শক ও ভূমি কমিটির সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসকাবের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রেসকাব সভাপতি জি আল আল ফারুক, সিনিয়র সহ-সভাপতি আলী নেওয়াজ, প্রভাষক মিজানুর রহমান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি ডাঃ আশুতোষ রায়, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম, মৎস্যজীবি সমিতির সেক্রেটারী নাসির উদ্দীন প্রমুখ।
বুধহাটায় ইজিবাইক চুরি চক্রের আনাগোনার অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় আন্তঃজেলা ইজিবাইক চুরি চক্রের আনাগোনার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে তদন্ত পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জন প্রতিনিধিসহ এলাকার সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলার বিভিন্ন ই¦উনিয়নে ইজিবাইক চুরিরসহ অন্য যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা একের পর এক ঘটে চলেছে। ইতিমধ্যে বুধহাটা বাজার থেকে চোরচক্র হাতে নাতে ধরা পড়লেও তাদের সহযোগিদের আটক করা সম্ভব হয়নি এবং চুরিও থেমে থাকেনি। বুধহাটা ইউপি চেয়ারম্যানের বিচক্ষণতার কারণে পুলিশ শ্বেতপুর থেকে ইজিবাইক চুরির সাথে জড়িত একজনকে গ্রেফতারও করেছেন। কিন্তু তার সহযোগি ও আন্তঃজেলা চুরি চক্রের বাকী সদস্যদের গ্রেফতার করা সম্ভব হয়নি। জেলাসহ খুলনা বিভাগের বিভিন্ন স্থানে ইজিবাইক চুরির সময় হত্যাকান্ডের ঘটনাও ঘটে চলেছে। চক্রটি বুধহাটা ইউনিয়নের শ্বেতপুরের বাবু, বাহাদুরপুরের মতিকুল ও বেউলার জাহাঙ্গীরের সাথে সখ্যতা করে বাইরের চোরাই মালামাল রাজ্জাকের বাড়িতে রাখা ও এলাকার মালামাল এখান থেকে বাইরে চালান করার সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক এলাকাবাসীর সাথে কথা বলে সাংবাদিকদের কাছে উত্থাপন করেছেন। এছাড়া এলাকা ও বহিগরাগতদের সন্দেহজনক ভাবে রাজ্জাকের বাড়িতে চলাফেরা ও অপিরিচিত ব্যক্তি ও চোরাই মালামাল আনা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে উল্লেখ করে চেয়ারম্যান মোছাদ্দেক জানান, বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তিনি জোর দাবি জানিয়েছেন।
দেবহাটা প্রেসকাবের পক্ষ থেকে সাজিয়া আফরীনকে বিদায় সংবর্ধনা
কে এম রেজাউল করিম, দেবহাটা
প্রেসকাবের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় দেবহাটা প্রেসকাব মিলনায়তনে উক্ত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
দেবহাটা প্রেসকাবের সভাপতি আব্দুর রব লিটু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেবহাটা প্রেসকাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রশীদুল আলম, সহ-সভাপতি প্রভাষক রাজু আহমেদ, আবু হুরাইরা, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, কেএম রেজাউল করিম, আকতার হোসেন ডাবলুসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রেসকাব নেতৃবৃন্দরা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং উপজেলা নির্বাহী অফিসারও প্রেসকাব নেতৃবৃন্দের কাছে স্মৃতিস্বরুপ শুভেচ্ছা উপহার তুলে দেন।
দেবহাটায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় সার্বজনীন দূর্গা পূজা উপলক্ষে দক্ষিন পারুলিয়া স্পোর্টিং কাবের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট ক্রিড়া ব্যাক্তিত্ব ও ইউপি সদস্য পদপ্রার্থী বাবু অসীম কুমার ঘোষের অর্থায়নে সাপমারা খালে নৌকা বাইচ প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়। উক্ত নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি ও পারুলিয়া স্পোর্টিং কাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্নুর। প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ৪টি দলের মধ্যে থেকে পূর্বচর কবির মিস্ত্রীর দল চ্যাম্পিয়ন এবং টেওরপাড়া অনিমেষ চন্দ্র রঙের দল রানার্স আপ হয়।
দাদু ভাই এর মৃত্যুতে শিরোমণি ও গিলাতলা এলাকার সকল মসজিদে বিএনপির দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য, খুলনা মহানগর প্রতিষ্ঠাকালিন সভাপতি, খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম দাদু ভাই এর রুহের মাগফেরাত কামনায় আটরা গিলাতলা ইউনিয়নের শিরোমণি ও গিলাতলার সকল মসজিদে বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা শিরোমণি বাজার জামে মসজিদ,শিরোমণি উত্তরপাড়া, দক্ষিণপাড়া,পূর্বপাড়া,গিলাতলা ডাক্তারবাড়ি মসজিদুল মেরাজ ও পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এছাড়া ফুলবাড়ীগেট বায়তুল আমান জামে মসজিদে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুকুর, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সালাম, মোল্যা সোহাগ হোসেন, মিনা মুরাদ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, শেখ হাসিবুল হাসান, মোল্যা সোলায়মান হোসেন,মোঃ আজম, আলহাজ্জ আল আমিন, সম বাবর আলী, বিল্লাল সরদার, মোসলেম হোসেন, ওবায়দুর রহমান চয়ন ,মোঃ জনি , হাফিজুর, কওসার, মোঃ সালাম, সেলিম আহম্মদ প্রমুখ।
টিএনও বরাবর আবেদন করেও মেলেনি ওয়ারেশকাম সার্টিফিকেট
অসুস্থ মেয়ের চিকিৎসা এবং অধিকার ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে দিঘলিয়ার নুরজাহান বেগম
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
স্বামীর পরিবার বৃত্তশালী হয়েও স্বামী-শশুরের মৃত্যুর পর একমাত্র অসুস্থ কণ্যা মারিয়া(৯)’র চিকিৎসা এবং অধিকার ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে নুরজাহান বেগম। শশুরবাড়ীর স্বজনরা প্রভাবশালী হওয়ায় উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে হত্যাসহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকায় অবশেষে আদালতে মামলা হয়েছে।
মামলা ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, খুলনার দিঘলিয়ার ২নং ওয়ার্ডের মৃত গোলাম মোস্তফা মোড়লের পুত্র মোঃ তওফিক মাসুদ(মান্নান) মোড়লের সাথে ২০১০ সালের ৮ জানুয়ারী দিঘলিয়া গ্রামের মৃত জিয়াদ মোড়লের কুমারী কন্যা নুরজাহান(২৫)এর ইসলামী শরিয়া মোতাবেক দেড় লক্ষ টাকা দেনমোহরানায় বিবাহ সম্পন্ন হয়। বিবাহের এক বছর পর তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্মনেয়। সন্তান জন্মের পর স্বামী-স্ত্রীকে আলাদা করতে নুরজাহানের শশুর মোঃ গোলাম মোস্তফা মোড়ল নুরজাহানসহ তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনে মামলা দায়ের করেন। মামলায় নুরজাহান এবং তার দুই বছরের শিশু কন্যা মারিয়া জেল খেটে জামিন পান। পরবর্তিতে মামলাটি মিথ্যা প্রমানিত হলে তারা মামলা থেকে খালাসপ্রাপ্ত হয়। পুনরায় শুরু করে সুখের সংসার কিন্তু বেশি দিন সুখ সইলোনা, ২০১৬ সালে স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে এবং শশুর গোলাম মোস্তফাও মৃত্যু বরণ করে। একমাত্র শিশু কন্যা সন্তান মারিয়াও হৃদরোগে আক্রান্ত হয়। স্বামী ও শশুরের মৃত্যুর পর শশুরবাড়ীর স্বজনরা নুরজাহান এবং তার অসুস্থ সন্তাননের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করতে শুরু করে বিভিন্ন ষড়যন্ত্র ও হুমকি-ধামকি। শশুরের অঢেল সম্পদ থাকা শর্তেও মেয়ের হার্ডের উন্নত চিকিৎসার অভাবে ধুকেধুকে নিশ্চিত মৃত্যু মেনে নিতে পারছিলনা নুরজাহান। হৃদরোগে আক্রান্ত একমাত্র কন্যা মারিয়াকে বাঁচাতে তার চিকিৎসার ব্যায় বহন করতে না পেরে স্বামীর প্রাপ্য থেকে উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবী করলে দেবর তরিকুল ইসলাম(মিঠু)গংদের সাথে শুরু হয় বিবাদ। বিষয়টি নিয়ে নুরজাহান এবং তার সন্তান আদালতের দারস্থ হয়। চলতি বছরের ১৬ আগষ্ট পিতার ওয়ারেশ সুত্রে পিতার প্রাপ্য সম্পদ পেতে বিজ্ঞ আদালতের দারস্থ হয় মারিয়া। মেয়ের অধিকার প্রতিষ্ঠায় নুরজাহান ওয়ারেশকাম সার্টিফিকেটের জন্য ওয়ার্ড মেম্বর ও চেয়ারম্যানের নিকট গেলে কোন পাত্তা না দেওয়ায় ০৮/০৭/২০ তারিখ দিঘলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেন। দেবর তরিকুল ইসলাম মিঠুগং অত্যান্ত প্রভাবশালী হওয়ায় ওয়ারেশকাম সার্টিফিকেট নিয়ে চলে টালবাহানা। নুরজাহান তার অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য নিরুপায় হয়ে তাদের অধিকার ফিরে পেতে আদালতে মামলা দায়ের করে। বিষয়টি জানতে পেরে গত ২ অক্টোবর সন্ধ্যায় নুরজাহানের ওপর হামলা চালানো হয়। এ সময় তার চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় মামলা তুলে না নিলে মুখে এসিড মেরে কেটে লাশ বানিয়ে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি প্রাদান করে। এ ব্যাপারে নুরজাহান বাদী হয়ে তরিকুল ইসলাম মিঠু তার স্ত্রী ও ভাবী নুরজাহান লিটনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেছে। নুরজাহানের অসুস্থ শিশু কন্যা মারিয়াকে বাঁচাতে তার চিকিৎসার এবং স্বামীর ওয়ারেশ সুত্রের প্রাপ্ত সম্পদের অধিকার পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
খুলনা জেলা যুবলীগের সভায় কর্মসূচি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা যুবলীগের বিশেষ সভা গতকাল শুক্রবার বিকেল ৩টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শহীদ নূর হোসেন দিবস ও সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১০ ও ১১ নভেম্বর ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় ৩১ অক্টোবর খুলনা জেলা যুবলীগের বর্ধিত সভার সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, আসাদুজ্জামান খান রিয়াজ, জলিল তালুকদার, জামিল খান, এ্যাড. নুরুল আমিন, মো. হারুন মোল্লা, এফ এম মফিজুর রহমান, মো. জামাল হোসেন, প্রদীপ বিশ্বাস প্রমুখ। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শারদ শুভেচ্ছা জানানো হয়। সভায় জেলা যুবলীগের সদস্য নন, এমন ব্যক্তিদের সদস্যপদ ব্যবহারের ঘটনায় নিন্দা প্রকাশ করা হয়।
আরাজী ডুমুরিয়ার ক্ষুদে ক্রিকেটারদের সাথে সাংবাদিক জাহাঙ্গীরের মতবিনিময়
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া বাজারের চৌরঙ্গী মোড়ে গতকাল শুক্রবার রাতে আরাজি ডুমুরিয়া গ্রামের ক্ষুদে ক্রিকেটারদের সাথে মতবিনিময় করেন উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এবং প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষকসৈয়দ সোলায়মান হাসান আবির, মোঃ রাব্বি হোসেন শেখ কাজী ফাহাদ হোসেন, সাব্বির হোসেন (বাপ্পি) কাজী সাজিদ, কাজী হৃদয়, শেখ সবুজ, মোঃ শিহাবুর রহমান খান,মোঃ শিমুল খান,মোঃ রনি মীর, সৈয়দ সাইফুল্লাহ ইসলাম প্রমুখ। এছাড়া তিনি সকালে দক্ষিণ ডুমুরিয়া গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।











































