Home আলোচিত সংবাদ জুলাই সনদ স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ, আদেশ আজ

জুলাই সনদ স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ, আদেশ আজ

11


ঢাকা অফিস
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের শুনানি সোমবার শেষ হয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবার দেওয়া হবে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করীম ও আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। অপরপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ইমরান এ সিদ্দিক ও শিশির মনির।
এর আগে জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে এটি অবৈধ, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে গত ১৮ ফেব্রুয়ারি রিট আবেদন করা হয়। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিটে নির্বাচন কমিশন, জাতীয় সংসদের স্পিকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল।