Home আঞ্চলিক মোড়েলগঞ্জে এক ব্যক্তি দুই নামে ভোটার, অবশেষে গ্রেফতার

মোড়েলগঞ্জে এক ব্যক্তি দুই নামে ভোটার, অবশেষে গ্রেফতার

12

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে একই ব্যক্তি দুই নামে ভোটার হওয়ার জাহিদুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল বাদী হয়ে জাহিদুলের বিরুদ্ধে ভোটার তালিকা আইন-২০০৯ এর ১৮ ধারায় মামলা দায়ের করলে পুলিশ তাকে নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। জাহিদুল ইসলাম ওরফে সুমন পৌরসভার উত্তর সরালিয়া গ্রামের মোস্তাজিবুল হক তালুকদারের ছেলে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়েরকৃত মামলায় জাহিদুলকে গ্রেফতার করা হয়েছে।