ক্রীড়া ডেস্ক
হাজার গোলের ইতিহাসের পথে ছুটতে থাকা তারকা দেখা পেলেন আরেকটি অবিস্মরণীয় মাইলফলকের। হাজারের ঠিকানায় পৌঁছানোর পথে প্রতিটি গোল গণনা তো চলছেই। সেই পথচলায় এবার আরেকটি অবিস্মরণীয় মাইফলক ধরা দিল ক্রিস্টিয়ানো রোনালদোর। আল নাস্রের বড় জয়ের ম্যাচে দারুণ অর্জনে নিজেকে রাঙালেন পর্তুগিজ তারকা।
সৌদি প্রো লিগে শনিবার আল হাজেমকে ৪-০ গোলে উড়িয়ে দেয় আল নাস্র। একই দিনে আল ইত্তিহাদের সঙ্গে আল হিলালের ড্রয়ে রোনালদোরা আবার ফিরে পেয়েছেন পয়েন্ট তালিকায় শীর্ষস্থান। ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেন রোনালদো। এর প্রথমটিই ছিল মাইলফলক গোল। বয়স ৩০ হওয়ার পর তার ৫০০তম গোল এটি।











































