Home খেলাধুলা মৌসুমের শুরুতেই বড় ধাক্কা, বিধ্বস্ত মেসির মায়ামি

মৌসুমের শুরুতেই বড় ধাক্কা, বিধ্বস্ত মেসির মায়ামি

4


স্পোর্টস ডেস্ক

মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন হিসেবে আসর শুরু করার স্বপ্ন দেখলেও লিওনেল মেসি ও ইন্টার মায়ামির সূচনা হলো সবচেয়ে হতাশাজনকভাবে। লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে হেরে মৌসুম শুরু করল তারা।

৩৮তম মিনিটে সাবেক টটেনহ্যাম তারকা সন হিউং-মিনের বাড়ানো বল থেকে গোল করেন ডেভিড মার্টিনেজ। এরপর ৭৮তম মিনিটে দেনিস বুয়াঙ্গা ব্যবধান দ্বিগুণ করেন।

বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি মায়ামি। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে নাথান অরদাজ গোল করে নিশ্চিত করেন লস অ্যাঞ্জেলেসের বড় জয়।

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও মাঠে নামেন অভিজ্ঞ ফরোয়ার্ড লিওনেল মেসি। তবে তাকে কার্যকরভাবে আটকে রাখতে সক্ষম হয় লস অ্যাঞ্জেলেসের রক্ষণভাগ।

এই জয়ের ফলে মৌসুমের উদ্বোধনী ম্যাচে নিজেদের অপরাজিত থাকার ধারাবাহিকতাও ধরে রাখল লস অ্যাঞ্জেলেস। এখন পর্যন্ত তারা প্রথম ম্যাচে ৯টিতেই জয় পেয়েছে।