Home জাতীয় বাসসের ঘটনা দুঃখজনক, বিধি অনুযায়ী সমাধানের আশ্বাস তথ্যমন্ত্রীর

বাসসের ঘটনা দুঃখজনক, বিধি অনুযায়ী সমাধানের আশ্বাস তথ্যমন্ত্রীর

9


ঢাকা অফিস
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাসসে ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা, সেটাও আলাপ-আলোচনার সাপেক্ষে আমরা বিধি-বিধান অনুযায়ী সমাধান বের করব।’
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এখন টিভির চারজন রিপোর্টারকে চাকরিচ্যুতির প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত যে মিডিয়া হাউজে সমস্যা হয়েছে, সম্ভবত এখন টিভিতে। এটাও কেবল শুনেছি। সংশ্লিষ্ট যারা, সংক্ষুব্ধ যে কয়জন এবং এখন টিভির মালিক পক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা, উদ্যোগ নেব।’
মন্ত্রী আরও বলেন, ‘এমন মনে করার কারণ নেই যে, মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। আমরা বারবারই বলছি, আমরা একটা প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি এবং অবশ্যই আমরা সাংবিধানিক পদ্ধতির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি।’