বিনোদন ডেস্ক।।
দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন হিন্দি ও মারাঠি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অভিনেত্রীর পরিবার থেকে খবরটি নিশ্চিত করেছে।
প্রবীণা দেশপাণ্ডে একাধারে হিন্দি ও মারাঠি সিনেমা, টেলিভিশন, থিয়েটার এবং ওটিটি প্ল্যাটফর্মে টানা ৬ দশক ধরে কাজ করেছেন। সালমান খানের সাথে ‘রেডি’ ছবিতে অভিনয়ের জন্য তিনি বেশি পরিচিতি পান। এ ছাড়াও তিনি ‘এক ভিলেন’, ‘পরমাণু’ এবং ‘জালেবি’র মতো সিনেমায় অভিনয় করেছেন।
‘ঘর এক মন্দির’, ‘কুমকুম’, ‘কুলফি কুমার বাজেওয়ালা’র মতো টিভি সিরিয়ালে তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। তাকে শেষবার দেখা গেছে ইমরান হাশমি অভিনীত নেটফ্লিক্স সিরিজ ‘তাসকারি’তে।
এদিকে প্রবীণা দেশপাণ্ডের মৃত্যুতে ভারতীয় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী সংগঠন ‘সিআইএনটিএএ’ ও তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।











































