Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

20

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর ২৭, বসুপাড়া আজাদ লন্ড্রীর মোড়ের মাহবুব আলমের ছেলে শাহরিয়া হোসেন তামিম (৩০) ও  বৈকালী ফকিরবাড়ীর মৃত. সামাদ শেখের স্ত্রী  সখিনা বেগম (৬০)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১৫ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।

ডুমুরিয়ায় র‌্যাবের অভিযানে রামপাল হতে অপহরনকৃত ভিকটিম উদ্ধার :  গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন রানাই গ্রামে অভিযান চালিয়ে বাগেরহাট জেলার রামপাল থানার বড় কাটালী গ্রামের ওমর আলী শেখের মেয়ে মোসা. মনিকা খাতুন (২৫) কে উদ্ধার করেছে র‌্যাব-৬। ২১ অক্টোবর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড় সুভদ্রাকাটি গ্রামের ইয়াছিন সানার ছেলে ইলিয়াস সানা (৩৫) কে গ্রেফতার করা হয়। 

র‌্যাব-৬ জানায়, গত ১৯ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে বাগেরহাট জেলার রামপাল থানাধীন বড় কাটালী গ্রামের নিজ বসত বাড়ির সামনে হতে কুলসুম খাতুনকে জোর করে কয়েকজন  লোক অপহরণ করে মোটরসাইকেলে নিয়ে দ্রুত চলে যায়। এ ঘটনায় ভিকটিমের বোন মনিকা খাতুন বাদী হয়ে ২০ অক্টোবর ইলিয়াস সানাসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের করে যার নং-০৫।  পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ভিকটিম এবং অপহরণকারীকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।