স্টাফ রিপোর্টার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র উপচার্যকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাকে অবাঞ্চিত ঘোষণা দিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের নামে ব্যানার টানিয়েছে ছাত্র ও কর্মচারীদের একাংশ। তবে উপচার্য ড. মোঃ মাকসুদ হেলালী’র অভিযোগ ছাত্রদল নেতা ইসাফ ও সাবেক ভিসি অধ্যাপক মোঃ মাসুদের অনুসারী কর্মচারী ইমদাদ মোড়ল ও সাইফুলসহ কয়েকজন ছাত্র ও কর্মচারী এই ঘটনা ঘটিয়েছে।
উপচার্য ড. মো মাকসুদ হেলালী জানান, শুক্রবার রাত আটটার দিকে ছাত্রদল নেতা ইসাফ ও কুয়েট কর্মচারী ইমদাদ মোড়ল ও সাইফুলসহ কয়েকজন ছাত্র ও কর্মচারী আবার বাসভবনের সামনে এসে আমার সাথে দেখা করার জন্য হাঙ্গামা করে। এ সময় আমি তাদের সাথে দেখা না করার কথা বললে তারা ক্যাম্পাসে ও আমার বাসভবনের সামে আমেক আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আমাকে অবঞ্চিত ঘোষণা করে ব্যানার টাঙ্গায়। এ সময় আমি খুলনা পুলিশ কমিশনার ও খুলনা রেঞ্জ ডিআইজিকে বিষয়টি অবহিত করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
কি কারনে তারা এই কাজ করলো এই প্রশ্নে তিনি বলেন, তিনিও হতবাক, কোন কারন খুঁজে পাচ্ছেন না। তিনি বলেন, ইসাফ, ইমদাদ মোড়ল ও সাইফুল এরা সবাই সাবেক উপচার্য অধ্যাপক মোঃ মাসুদের অনুসারী। তাদের নানা অন্যায় ও অনিয়ম নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে।
এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ খন্দকার সানোয়ার হোসেন মাসুম জানান, আমরা ক্যাম্পাসে গিয়ে দেখি কিছু ছাত্র উপচার্য’র সাথে দেখা করার জন্য তার বাবভবনের সামনে যান। দেখা করতে না পেরে তারা তাকে অবঞ্চিত ঘোষণা করে তার বাসার সামনে ব্যানার টানিয়ে চলে যান। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।










































