বিএনপির নেতা নুরুল ইসলাম দাদু ভাইয়ের মৃত্যুতে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ভাষা সৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাই ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। গতকাল বুধবার সকাল ৮টার দিকে নগরীর সিটি মেডিক্যাল কলেজ হানপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মরহুমের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, আলহাজ্ব ইমতিয়াজ আলি খোকন, কাউন্সিলর মাজেদা খাতুন, কবি সৈয়দ আলি হাকিম, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হিদু, সরদার আবু তাহের, জামাল উদ্দিন মোড়ল, এ্যাডভোকেট কাজী আমিনুল ইসলাম মিঠু, মো. সিরাজুল ইসলাম, আব্দুস সালাম, মোহাম্মদ আলি, এস এম মিজানুর রহমান, এম এ জলিল, মো. মনির হোসেন, শাকিল আহমেদ রাজা, মুন্সি আহমেদ হোসেন, কামরুল ইসলাম ভুট্রোসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
পাটকল রক্ষা পরিষদের কর্মসূচি থেকে গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবী উন্নয়ন কমিটির
খবর বিজ্ঞপ্তি
পাটকল শ্রমিকদের পাটকল রক্ষার দাবীতে আন্দোলনে গত ১৯ অক্টোবর খুলনার আটরা শিল্প এলকায় শ্রমিকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে দফায় দফায় পুলিশী হামলা, লাঠি চার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ ও নাগরিক নেতৃবৃন্দসহ ১৫ জন শ্রমিকনেতাদের গ্রেফতার ও মিথ্যা মামলায় কারাগারে নেয়ায় নিন্দা ও অবিলম্বে তাঁদের মুক্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হলেনÑসভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান সহ-সভাপতি নিজাম-উর রহমান লালু, শাহীন জামান পন, অধ্যাপক মোঃ আবুল বাশার, মিনা আজিজুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, কাউন্সিলর জেড এ মাহামুদ ডন, মোঃ ফজলুর রহমান, এড. শেখ আবুল কাশেম, এড. শেখ হাফজুর রহমান হাফিজ, মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান বাবু, মিজানুর রহমান জিয়া, কাউন্সিলর মোঃ শেখ মোহাম্মদ আলী, আফজাল হোসেন রাজু, মাস্টার মনিরুল ইসলাম, সৈয়দ এনামুল হাসান ডায়ম-, মোল্লা মারুফ রশীদ, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান টিঙ্কু, রকিব উদ্দিন ফরাজী, এস এম ইকবাল হোসেন বিপ্লব, মতলেবুর রহমান মিতুল, অধ্যাপক মোঃ আজম খান, হাসান ইফতেখার চালু, শেখ আবিদুল্লাহ, ইঞ্জিঃ সরদার শফিকুল আলম, রুসু আক্তার, মোঃ খলিলুর রহমান, ইঞ্জিঃ আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, আরজুল ইসলাম আরজু, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, শেখ আব্দুস সালাম, নূরুজ্জামান খান বাচ্চু, শামসুল কাদের মজনু, সরদার জিহাদুল ইসলাম প্রমুখ।
সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
সাবেক শিক্ষামন্ত্রী এ্যাডভোকেট এস.এম. আমজাদ হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার রূপসার আইচগাতী দেয়াড়া নিজ গ্রামের বাইতুল মামুন হাফিজীয়া মাদ্রাসা, নগরীর মতি মসজিদ, আলীয়া মাদ্রাসা ও দারুণ উলুম মাদ্রাসাসহ কয়েকটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কয়েকটি এতিমখানায় খাদ্য বিতরণ করা হয়েছে। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমজাদ হোসেন ১৯৫৭ সালে জাহানাবাদ ইউনিয়ন পরিষদের কমিশনার নির্বাচিত হন। ১৯৬২ সালে প্রদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি সারা দেশসহ এ অঞ্চলের শিক্ষা প্রসারে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয়করণও করেন অনেক স্কুল-কলেজ। তিনি খুলনা আজম খান কমার্স কলেজ ও সিটি ল’ কলেজের শিক্ষক ছিলেন। ছিলেন খুলনা আইনজীবী সমিতির এক নম্বর সদস্য; পরবর্তীতে সভাপতিও। বিজ্ঞ আইনজীবী ছাড়াও তিনি একাধারে সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক ছিলেন। তাই এমন গুণী মানুষটিকে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে।
কয়রায় আইসিটি ভবনের উদ্বোধন করলেন এমপি আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনার কয়রা সদরে অবস্থিত কপোতাক্ষ মহাবিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত চারতলা আই,সি,টি ভবনের উদ্বোধন করেছেন প্রধান অতিথি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। বুধবার (২১ অক্টোবর) বিকালে কপোতাক্ষ মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, “যে শিক্ষা মানুষ হয়ে মানুষের উপকার করার শিক্ষা দেয় না সে শিক্ষার কোন মূল্যই নেই। গতানুগতিক শিক্ষার পিছনে না ছুটে যে শিক্ষা মানবিক বোধকে জাগ্রত করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সর্বোপরি একজন সু-নাগরিক হিসেবে গড়ে উঠার দীক্ষা দেয়, সে শিক্ষায় নিজেকে শিক্ষিত করার জন্য ছাত্র-ছাত্রীদেরকে উপদেশ দেন। তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার শিক্ষাবান্ধব নীতির ফলস্ফুতিতে দেশ আজ অতীতের যেকোন সময়ের তুলনায় শিক্ষাদীক্ষায় এগিয়ে আছে। আমাদের জীবন ও দেশকে সুন্দর করতে আমরা কথায়, কাজে ও আচরণে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অগ্রসর হচ্ছি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু একে অন্যের পাশে দাঁড়ানোর যে শিক্ষা দিয়েছিলেন সেটি করতে পারলেই আমরা সোনার মানুষ হবো এবং সেই পথেই আমাদের এ দেশ সোনার বাংলায় পরিণত হবে। দেশের স্বাধীনতা ও মর্যাদার জন্য লড়াইয়ের বোধ নিয়ে শিশুদের বড় হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা সবাই ভাবতে শেখো যে আমি মুজিব হবো, আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াবো। আমরা চাই আমাদের সন্তানেরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মুজিব হয়ে উঠবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, প্রকৌশলী নাফিজ আকরাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কপোতাক্ষ কলেজের অধ্যাক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপাধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা বিভাগীয়, জেলা ও মহিলা মুক্তিযোদ্ধা লীগ-এর কার্যালয়ের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর-এর উদ্যোগে বুধবার সকাল ১০টা ৯৮ স্যার ইকবাল রোডস্থ দ্বিতল ভবনের নিচ তলায় খুলনা বিভাগীয়, জেলা ও মহিলা মুক্তিযোদ্ধা লীগের কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গাউস, অতিরিক্ত সচিব (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা মোঃ অলিয়ার রহমান, ডি আই জি (অবঃ)। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী হারুন-অর-রশীদ এবং পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার এম আব্দুল্লা হেল কাফি। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑবিভাগীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম সমাদ্দার, খুলনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল ড. চৌধুরী মাহবুবুল হক, সাধারণ সম্পাদক এ কে এম জিয়াউল ইসলাম, খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার এম এম শহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) কৃষ্ণপদ রায়, বীর মুক্তিযোদ্ধা খান আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন হাবিব, বীর মুক্তিযোদ্ধা এস এম বদরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা কাকা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান টুকু, এম এম ওয়াহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হেদায়েতুল্লা হাদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা নিতাই চন্দ্র দেবনাথ, খুলনা মহানগর মহিলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ফারহানা হক বাপি, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার লাকী, আফরোজা হক কোহিনুর, দিলরুবা সুলতানা মুক্তা, নাসরিন আক্তার, শিরিনা পারভীন, লাবণী আক্তার, মায়া আহমেদ, মোঃ হাফিজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শেখ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম ইকবাল হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ। উদ্বোধনকালে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ অলিয়ার রহমান।
ষাটগুম্বজ মসজিদ ও যাদুঘর পরিদর্শন করলেন সংষ্কৃতি প্রতিমন্ত্রী
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বজ মসজিদ যাদুঘর পরিদর্শন করেছেন সংষ্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বুধবার (২১অক্টোবর) সকালে মন্ত্রী ষাটগুম্বজ মসজিদ, জাদুঘর পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের বলেন, ষাটগুম্বজ মসজিদের প্রতিষ্ঠাতা হযরত খানজাহানের (রহ:) বসত ভিটার যে খনন কাজ হচ্ছে তা প্রতœতত্ত্ব বিভাগের নিয়ম অনুযায়ী চলছে। ইচ্ছা করলেই এটিকে দ্রুত করা যায় না। যথাযথ নিয়মেই হযরত খানজাহানের সকল প্রতœতত্ত্ব সম্পদ সংরক্ষন করা হয়ে। বাগেরহাট শহরে খানজাহানের খালিফাদতাবাদ রাজ্যের টাকশাল সম্পর্কে জানতে চাইলে তিনি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাস হবে। এ সময়ে মন্ত্রীর সাথে তাঁর স্ত্রীসহ প্রতœবিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অভিযানে এক প্রতারক গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
পুলিশ কনষ্টেবলসহ বিভিন্ন সরকারি পদে চাকুরি দেওয়ার নামে অসংখ্য ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে গোপালগঞ্জ জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রতারকের নাম নুরুল ইসলাম। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আবদুস সামাদের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম জানান, চাকুরি দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০ টি লিখিত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নুরুল ইসলামকে গোপালগঞ্জ জেলা থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে আরও দুটি প্রতারণার মামলাও রয়েছে।
মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক ১০
মহেশপুুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবশের দায়ে ১০ জনকে আটক করেছে বিজিবি। বুধবার (২১ শে অক্টোবর) ভোর রাতে উপজেলার শ্যামকুড় ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
বিজিবি’র ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবশের সংবাদ পেয়ে শ্যামকুড় ও যাদবপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। এসময় ওই সব এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়। তবে তারা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবশের দায়ে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।
উল্লেখ্যঃ চলিত মাসে অনুপ্রবেশের দায়ে এ পর্যন্ত ১০৭জনকে আটক করেছে বিজিবি।
বেনাপোল বন্দর দিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিন বন্ধ থাকছে দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য
বেনাপোল প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিন বন্ধ থাকছে দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য। ফলে ছুটির ফাঁদে পড়ছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমস হাউসে কাজ কর্ম স্বভাবিক থাকছে। পূজার ছুটির কারণে অনেক শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিতে পারে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যšত ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, পেট্রাপোল বন্দর দিয়ে দুর্গাপূজা ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে টানা চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ থেকে পত্র দিয়ে জানানো হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৫ অক্টোবর ২০২০ খ্রি. তারিখ থেকে ২৯ অক্টোবর ২০২০ খ্রি. তারিখ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। পূজার ছুটি শেষে আগামী ০১ নভেম্বর ২০২০ খ্রি. তারিখ রোববার যথারীতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু হবে। রেজিস্ট্রার অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নগরীর তেতুলতলা মোড়ে চামেলী হকার্স মার্কেটের উদ্বোধন
স্টাফ রিপোর্টার
সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর কেডিএ এভিনিউ তেতুলতলা মোড় সংলগ্ন চামেলি হকার্স মার্কেটের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহানগর আ’লীগের সাঃ সম্পাদক এমডি এ বাবুল রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্কেটের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মহানগর যুবলীগের সাঃ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, ১৯নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক হাজী মোতালেব মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান রাসেল, মহানগর যুবলীগের সদস্য শেখ আঃ কাদের । সভাপতিত্ব করেন চামেলী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ রাসেল মিয়া। ফিতা কেটে উদ্বোধন শেষে দোয়া মুনাজাত করা হয়। উদ্বোধনের দিনই মার্কেটে বিভিন্ন দোকানে নানা ধরণের পন্য সাজিয়ে বসেছে। মার্কেটে মোট ২৪টি দোকান রয়েছে। এখানে স্বল্প মূল্যে কসমেটিকস, থ্রি পিস, জুতা, ওড়না, শাড়িসহ বিভিন্ন ধরনের পন্য বিক্রি হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে কেনা বেচা করার জন্য অনুরোধ করেছেন মার্কেট পরিচালনা কমিটি। মার্কেটের প্রবেশে মাক্স বাধ্যতামূলক বলে কমিটি নির্দেশনা দিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
দলের দুঃসময়ের একজন ত্যাগী সংগঠক ছিলেন শেখ স্বাধীন: এমডিএ বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
সরকারী এমএম সিটি কলেজ ছাত্র সংসদের প্রথম নির্বাচিত ভিপি বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল হকের জেষ্ঠপুত্র, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের অগ্রজ, দুঃসময়ের ত্যাগী সংগঠক, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা মরহুম শেখ শাহাদাৎ হোসেন স্বাধীন এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর যুবলীগ ও খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল বুধবার বার মাগরিব আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। স্মরণ সভা ও দোয়া মহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ স্বাধীন কে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন “শেখ স্বাধীন ছিলেন দলের দুঃসময়ের একজন ত্যাগী সংগঠক। বিরোধী দলের সময়ের নেতাকর্মীদের সর্বদা খোঁজ খবর রাখতের তিনি। যখন যে কর্মীর যা কিছু প্রয়োজন সে সহযোগিতা করার চেষ্টা করতো। একজন চাকরিজীবী হয়ে সে সংগঠনের জন্য কাজ নাও করতে পারতেন, কিন্ত সেটা না করে সে দলের প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে নেতাকর্মীদের সংগঠিত করতেন। তিনি নেতাকর্মীদের পাশে থাকতেন সাহস যোগাতেন। তিনি আরও বলেন তার মত একজন নিবেদিতপ্রাণ ও দল প্রেমিক সংগঠক আমাদের খুবই প্রয়োজন ছিলো। কিন্তু মহান সৃষ্টিকর্তা অতি দ্রুত তাকে আমাদের মাঝ থেকে নিয়ে গেছেন। আমরা তার রুহের মাগফিরাতের জন্য ও তার পরিবারের জন্য দোয়া করি।” খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে এবং খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর পরিচলনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল ইসলাম মিন্টু, কেন্দ্রীয় শ্রমিক লীগের নব নির্বাচিত যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দীন আল আজাদ মিলন, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, রেল শ্রমিক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান দুলাল, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এসএম হাফিজুর রহমান হাফিজ, রজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাড আল আমিন উকিল, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, ইয়াসিন আরাফাত, মোঃ রাশেদুল ইসলাম, মহানগর শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান মুন, আব্দুল্লাহ আল মামুন মিলন, নূর ইসলাম জনি, পলাশ মন্ডল, অভিজিৎ পাল, ইলিয়াস হোসেন লাবু, ইকবাল কবির লিটন, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক, মহানগর ছাত্রলীগ নেতা রণবীর ব্ড়াই সজল, এখতিয়ার মোল্লা, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, দিদারুল আলম, সোহেল শেখ, এসএম ইমাজ উদ্দীন, শিকদার রাসেল, শেখ সাকিব, সোহান হেসেন শাওন প্রমূখ।
গুলি করে হত্যার ৪ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি অমেদুল ইসলামের লাশ চারদিন পর ফেরত দিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জেলার দর্শনার জয়নগর চেকপোস্টের শূন্যরেখায় লাশ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলারের কাছে ভারতের মালুয়াপাড়া বিএসএফ সদস্যরা ওমেদুল ইসলামকে গুলি করে হত্যা করে। তার লাশের ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যায় ভারতের গেদে পুলিশ ও বিএসএফ সদস্যরা চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ এবং বিজিবির কাছে লাশ হস্তান্তর করে।
দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও দর্শনা বিজিবি ক্যাম্পের ইনচার্জ আব্দুল বারেক লাশ গ্রহণ করেন। উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর গ্রামের বেশ কয়েকজন গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ করে গুলি বর্ষণ করলে ঘটনাস্থলে ওমেদুল ইসলাম মারা যান। পরে লাশ উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
৩১ অক্টোবর এফপিএবি’র বার্ষিক সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ১০ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, খুলনা শাখার ৪১তম বার্ষিক সাধারণ সভা খুলনা জেলা আইনজীবী সমিতি ভবন, বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। উক্ত বার্ষিক সাধারণ সভায় যথাসময়ে সম্মানীত আজীবন সদস্য, সাধারণ, যুব সদস্যবৃন্দের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এফপিএবি’র খুলনা শাখার সভাপতি এড. তছলিমা খাতুন ছন্দা।
শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলাধীন সন্তোষপুর গ্রামে গরীব ও দুস্থ্যদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার এর স্বর্গীয়া মাতা অনিতা রাণী মজুমদার এর স্মৃতির উদ্দেশ্যে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় আজ ২১ অক্টোবর বুধবার সকালে সন্তোষপুরস্থ নিজ বাড়িতে বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় স্বর্গীয়ার স্বামী খুলনা নগরীর খালিশপুরস্থ স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন মজুমদারসহ পরিবার এবং গ্রামের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৪ সালের ২২ জানুয়ারি মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় অনিতা রাণী মজুমদার মৃত্যুবরণ করেন।
খানজাহান আলী থানা বিএনপি’র শোক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, খুলনা মহানগর প্রতিষ্ঠাকালিন সভাপতি, খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম দাদু ভাই এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খানজাহান আলী থানা বিএনপি নেতৃবৃন্দ। যথাক্রমে- খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি মীর কায়সেদ আলী,মহানগর বিএনপির সহ -সভাপতি শেখ ইকবাল হোসেন, অধ্যাপক ওহিদুজ্জামান, আবু সাইদ হাওলাদার আব্বাস, এনামুল হক ডায়মন্ড, জেলা বিএনপির সহ সভাপতি এসএ রহমান বাবুল, রফিকুল ইসলাম শুকুর। শেখ আলমগীর হোসেন,আনসার চৌধুরী, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সালাম, ইমদাদুল হক, মিনা মুরাদ হোসেন, আব্দুর রব মুন্সি, মোল্যা সোহরাব হোসেন, ফরহাদ হোসেন, মোল্যা সোলায়মান, শেখ হাসিবুল হাসান, আলহাজ্ব শেখ আল আমিন, হেলাল শরিফ, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম সোহেল, শরিফ ওবায়দুর রহমান চয়ন প্রমুখ।
শিরোমনি পল্লিবিদ্যুৎ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর রিটার্ন দাখিল ও গঠনতন্ত্র সংশোধন করতে শ্রম পরিচালকের চিঠি
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান সাক্ষরিত এক পত্র বর্তমান হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সভাপতি – সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে । শিরোমনি পল্লিবিদ্যুৎ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর ৩০ দিনের মধ্যে ২০১৯ সালের বার্ষিক রিটার্ন দাখিল এবং প্রচলিত শ্রম আইন শ্রমবিধিমালা অনুয়ায়ী ট্রেড ইউনিয়নের বিদ্ধমান গঠনতন্ত্র হাল নাগাদ সংশোধন করে শ্রম দপ্তর থেকে অনুমোদন গ্রহন পূর্বক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য বলা হয়। অন্যথায় রেজিষ্ট্রেশন বাতিলের আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। শ্রম পরিচালক মিজানুর রহমান জানান করোনা পরিস্থিতি সহ বিভিন্ন কারনে মেয়াদ সম্পন্ন হওয়ার পরও শিরোমনি পল্লিবিদ্যুৎ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়নি । তিনি বলেন রিটার্ন দাখিল ও গঠন তন্ত্র সংশোধন পূর্বক নির্বাচনের তারিখ ঘোষনা করা হবে। সর্বশেষ ২০১৫ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো ।
আফিলগেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে কলেজ শিক্ষার্থীকে মারপিট
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর আফিলগেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে দৌলতপুর ডে নাইট কলেজের শিক্ষার্থীকে মারপিট এর ঘটনা ঘটেছে । এ ব্যাপারে ভুক্তভোগি কলেজ শিক্ষার্থী আফিলগেট এলাকার মৃত সাদেকুল ইসলামের পুত্র মোঃ মিরাজুল ইসলাম খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ সুত্রে জানা যায় ২০ অক্টোবর মঙ্গলবার রাত ৮ টার সময় ভুক্তভোগি মিরাজুল আফিল জুট মিল কলোনী থেকে বের হয়ে আসার পথে পুর্বথেকে উৎপেতে থাকা আফিলগেট এলাকার নেছারউদ্দিন এর পুত্র মনিরুল (২৫), কাবিল এর পুত্র বিল্লু ( ২৪) ও মোঃ নজির হোসেনসহ আরোও ২/৩ জন মিরাজুল এর পথ গতিরোধ কওে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। একপর্যায়ে মিরাজুল মাটিতে লুটিয়ে পড়লে এসময় স্থানিয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । ভুক্তভোগি মিরাজুলের মা তহমিনা বেগম বলেন আমার ছেলেকে বেধড়ক মারপিট করার পর পুনরায় আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে খানজাহান আলী থানায় মিরাজুলের মা অভিযোগ দিয়েছেন, অভিযোগের ভিত্তিতে খানজাহান আলী থানার এসআই মোঃ শাহাবুদ্দিন ঘটনা স্থল পরিদর্শন করে বলেন লিখিত অভিযোগ ও মেডিকেল সার্টিফিকেট দিলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়ায় সাংবাদিক জাহাঙ্গীরের নানা কর্মসূচীতে অংশগ্রহণ
ডুমুরিয়া প্রতিনিধি
আরাজি ডুমুরিয়া গ্রামের মীর বাড়ির সৈয়দ মঞ্জুরুর ইসলাম (৭০) গত মঙ্গলবার রাত ১১ টায় রাজধানীতে মৃত্যু বরণ করেছেন। গতকাল বুধবার তাকে ভোর রাতে নিজ বাড়িতে আনা হয়। খবর পেয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও ডুমুরিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম মরহুমের বাড়িতে ছুটে যান এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান। বেলা ১১ টায় আশরাফ পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশ গ্রহন করেন। এর আগে ভোর ৬ টা থেকে খলশী খাজুরা গ্রামের জোয়াদ্দার পাড়া, আবাসনের ৮ টি সেটের বাড়িতে বাড়িতে যেয়ে সকলের সাথে কুশল বিনিময় করেন। বিকেলে দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মনিরুজ্জামান খান মন্টুর ছেলে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত আসিবুল ইসলাম শান্তর চিকিৎসার খোজঁ খবর নেন। এছাড়া আরিফুল ও শরিফুলের চায়ের দোকানে আহতদের সাথে মতবিনিময় করেন।
রূপসায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি আলোচনা সভা ২১ অক্টোবর বেলা ১১টায় রূপসা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুবকর মোল্লার সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়েঅনুষ্ঠিত হয়। ১লা নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস সফল করার লক্ষ্য এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য বিষয় ” মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান”। অনুষ্ঠানে আলোচনা করেন অনুশীলন মজার স্কুলের পরিচালক অলোকচন্দ্র দাস, ফিউচার টার্গেট একাডেমির সভাপতি চন্দন ভট্টাচার্য্য, আলো ফুঁটবেই এর নির্বাহী পরিচালক এস.এম. আলমগীর হোসেন শ্রাবন , উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, ভি.ডি. এস এর সহ-সভাপতি মোঃ জামাল খাঁন, জাগ্রত যুব সংঘের শিক্ষিকা রাবেয়া সুলতানা, ফেন্ড সিনিয়র জুনিয়র যুব সংঘের সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দীন, মাছুয়াডাঙ্গা বেকার মুক্ত যুব সংঘের মোঃ মুরাদুল ইসলাম। অনুষ্ঠান সফল করার লক্ষ্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয়করণসহ ৭ দফা দাবিতে ঝিনাইদহে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। এতে ব্যানার, ফেস্টু নিয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহন করে।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি জেলা শাখার উপদেষ্টা আলহাজ আনোয়ার হোসেন, সভাপতি নাসরিন বেগম, সাধারণ সম্পাদক জামির হোসেন, শিক্ষক নেতা তাইফুর রহমান, আবু সেলিম, কামরুজ্জামান লিটন, সুমাইয়া বেগম, আফরোজা পারভীন, কামরুন্নাহার, হাসানুজ্জামান, রকিবুজ্জামান, আব্দুল মতিনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা, মাদ্রাসা জাতীয়করন, শিক্ষকদের টিপিআই প্রশিক্ষণ, আসবাবপত্র সরবরাহ, অফিস সহকারী নিয়োগসহ ৭ দফা দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরারব স্মারকলিপি পেশ করেন তারা।
ভবদহের জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
ভবদহ ও তৎ সংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে জনগণের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর অবধি মশিয়াহাটী ডিগ্রী কলেজের সভাকক্ষে হরি রিভার বেসিন পানি কমিটি ও মণিরামপুর উপজেলা পানি কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হরি রিভার বেসিন পানি কমিটির সভাপতি আলহাজ্ব এড. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনন, ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহবায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।
প্রভাষক মদন মোহন চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুমন হোসেন, মশিয়াহাটী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মণিশান্ত ম-ল, কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র, নেহালপুর ইউপি চেয়ারম্যান নাজমুস শাহাদৎ, ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান তরফদার, সদস্য প্রভাষক সমারেশ বৈরাগী, মোল্যা আনোয়ার হোসেন, শফি কামাল প্রমুখ। মতবিনিময় সভা শেষে মশিনারমপুর উপজেলা কৃষি কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ভবদহের জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে লাখ লাখ মানুষ। নষ্ট হয়েছে হাজার হাজার হেক্টর জমির ফসল। ভেসে গেছে কয়েক হাজার মৎস্য ঘের। অনিশ্চিত হয়ে পড়েছে ফসল উৎপাদন। গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। অবিলম্ব সেচ ব্যবস্থার মাধ্যমে পানি অপসারণ সহ টিআরএম বাস্তবায়ন এবং আমডাঙ্গা খাল খনন করার দাবি জানান তিনি। এছাড়া আগামী ২৮ অক্টোবর বুধবার যশোর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে সকলের অংশগ্রহণের আহবান জানানো হয়’।
অভয়নগরে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ বিষয়ক সাইকেল র্যালি
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রাজাপুর, রামসরা ও আড়পাড়ায় পালিত হয় কৈশোরী কর্মসূচী নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ বিষয়ক সাইকেল র্যালি। বুধবার বিকেল ৩টায় আরআরএফ-এর আয়োজনে এবং পিকেএসএফ-এর সহযোগিতায় এই র্যালি পরিচালিত হয়। র্যালিতে অংশ নেয় রাজাপুর কিশোরী কাবের সকল কৈশোরী। এসময় উপস্থিত ছিলেন গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবুজ বিশ^াস, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রসেনজিত রায়, বিবেকানন্দ যুব সংঘের সাধারণ সম্পাদক মিন্টু কুমার রায়, সুন্দলী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শ্যামল রায়, আরআরএফ-এর প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার, গ্রাম ডাক্তার অপূর্ব রায়, গুরুকুল নার্সিং ইনস্টিটিউট- কুষ্টিয়া রিয়া রায় প্রমূখ।
ঝিনাইদহের সাগান্না বাওড় ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না বাওড় ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সাগান্না মৎস্য সমিতির কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সভাপতি পদে প্রতিদ্বন্দীতা করেন মাছ মার্কা নিয়ে সাহাজ উদ্দিন, ছাতা মার্কায় ওয়াজেদ আলী ও আনারস মার্কায় তপেস হালদার। ভোট গ্রহণ শেষে সভাপতি নির্বাচিত হন মাছ মার্কা প্রতীকের সাহাজউদ্দিন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মধুসুধন হালদার ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মতলেব হোসেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান অফিসার ওয়ালিউর রহমান, সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্বপালন করেন সহকারি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইউনুস আলী, নির্বাচনের সার্বিক তত্তাবধানে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম সরোয়ার। উল্লেখ্য, সাহাজউদ্দিন সাগান্না বাওড় ব্যবস্থাপনা কমিটিতে পঞ্চম বারেরমত সভাপতি পদে নির্বাচিত হলেন। পূর্ণপ্যানেল বিজয়ী হওয়ায় সভাপতি সাহাজউদ্দিন আগামীতে সুষ্ঠুভাবে বাওড় পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। নবনির্বাচিত এই কমিটিকে ঝিনাইদহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মোংলা পৌর মেয়র জুলফিকার আলী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
হিন্দু সম্প্রাদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। আসন্ন এ পূজা উপলক্ষে মোংলা পৌর এলাকায় বসবাসরত সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। এছাড়া তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে পৌর এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিভিন্ন মন্দির ও মন্ডপে সাহায্য-সহযোগীতার পাশাপাশি নিয়মিত খোঁজ খবর রাখছেন। তিনি বলেন, এবার করোনার মধ্যে পূজা ও উৎসব কিছুটা ব্যতিক্রম হবে। নিজে ও অপরকে এবং গোটা সমাজকে করোনার ছোবল থেকে রক্ষায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবাণ জানান তিনি। পূজায় মাস্ক পরিধান করে যাওয়ার ঘোষণা থাকায় তিনি প্রতিটি মন্দিরে পর্যাপ্ত মাস্ক সরবরাহ করবেন বলেও জানান। পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে পৌরসভার পক্ষ থেকে মন্দির এলাকাসহ পূজায় আগতদের মাঝে জীবাণুনাশক স্প্রের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তিনি শুভেচ্ছা জানানোর পাশাপাশি শান্তিপূর্ণভাবে এ উৎসব সম্পন্ন হোক সেই আশাবাদ ব্যক্ত করেছেন।
রূপসায় ৪০ দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষনের সমাপনী
রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলা সদর ও পাশর্র্বতী অঞ্চলের তরুনদের খেলাখুলায় উদ্ধুদ্ধকরণ ও নতুন নতুন ফুটবলার তৈরীর লক্ষ্যে ৪০ দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান আজ বুধবার বিকাল ৩ টায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। স্বাগত বক্তৃতা করেন শহীদ মুনসুর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ। শহীদ মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আওরঙ্গজেব স্বর্ন। বিশেষ অতিথির বক্তৃতা করেন গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বঙ্গ কমল বসু, সাবেক ফুটবলার, নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোরশেদুল আলম বাবু, যুব মহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাবেক ফুটবলার হামিদ ভাসানী, আওয়ামীলীগ নেতা সোহেল জুনায়েদ, রুপান্তর প্রতিনিধি গোলাম মোস্তফা, বাজার বণিক সমিতির সভাপতি শেখ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক ইসলাম সরদার, সমাজ সেবক ইলিয়াজ শেখ, সাইফুল ইসলাম, রউফুল হক মুকুল, মনিরুল ইসলাম মন্টু, আবু আবজাল সরদার, প্রভাষক খান মারুফুল হক, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, আ: জব্বার খান শিবলী, হামীম কবীর রুবেল, মারুফ শেখ, শেখ আবুল হাসান, আবুল হাসান ফারাজী, হাবিবুর রহমান, জ্যাকি ইসলাম সজল, মো. শাহাজাদা, খায়রুজ্জামান সজল, নাহিদুজ্জামান,ফ,ম সাকিব রায়হান, মিরাজুল ইসলাম রিফাত, আবুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, প্রশান্ত দে প্রমুখ। কোচের দায়িত্বে ছিলেন এস এম শাহীন, হামিদ ভাসানী, প্রশান্ত দে। সভার শুরুতে খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, ভাষা সৈনিক এম নুরুল ইসলাম দাদুভাই এবং খেলোয়াড় জাকারিয়ার পিতা আনোয়ার হোসেন এর মৃত্যুতে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
আশাশুনির বৈকরঝুটি গ্রামের চন্দ্র শেখর হত্যায় মোবাশে^র গ্রেফতার
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামে চন্দ্র শেখর হত্যা মামলায় মোবাশে^র হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোবাশে^রের স্বীকারোক্তি মোতাবেক নিহত চন্দ্র শেখরের জুতা, লুঙ্গী, মোবাইল সেট ও সিম উদ্ধার করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম করিব জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৈকরঝুটি গ্রামের মজিদ মোড়লের পুত্র হত্যাকারী মোবাশে^র হোসেনকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী নিহত চন্দ্র শেখরের জুতা, লুঙ্গী, মোবাইল সেট ও সিম উদ্ধার করা হয়েছে। চন্দ্র শেখরকে হত্যার পর মঙ্গলবার অজ্ঞাতনামাদের আসামী করে চন্দ্র শেখরের পিতা শংকর সরকার বাদী হয়ে আশাশুনি থানায় ৩০২, ২০১/৩৪ ধারায় ২৩(১০)২০২০ নং হত্যা মামলা দায়ের করেন। হত্যার পর থেকেই ওসি গোলাম কবিরের নেতৃত্বে পুলিশ ফোর্স গোয়েন্দা নজরদাবী বাড়িয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীকে সনাক্ত করতে সক্ষম হন।
উল্লেখ্য, বৈকরঝুটি গ্রামের শংকর সরকারের পুত্র চন্দ্র শেখর সরকার (২১) বাড়ীর পাশর্^বর্তী চারানী বিলে মৎস্য ঘের করতো। প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে চন্দ্র শেখর বাড়ী থেকে তার মৎস্য ঘেরে যায়। সোমবার সকালে সে বাড়ী না ফেরায় অনেক খোঁজাখুজির পর পরিবারের লোকজন ঘেরের পালা উচু করলে চন্দ্র শেখরের লাশ ভেসে ওঠে।
আশাশুনিতে জমি নাই ঘর নাই ভূমিহীনদের ঘর নির্মানে সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলায় জমি নাই ঘর নাই এমন ভূমিহীনদের জমি প্রদান ও ঘর নির্মানের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “জমি নাই- ঘর নাই” এমন ভূমিহীনদেরকে বাছাই করে খাস জমি প্রদান ও ঘর নির্মান করে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। সভায় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, পিআইও সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, সকল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবর্ষ উপলক্ষে প্রকৃত ভূমিহীনদেরকে বাছাই করে বসবাসের ঠিকানা করে দেওয়ার লক্ষ্যে আলোচনা করা হয়। উপজেলার ৩৪৭ জন ভূমিহীনের প্রত্যেককে দু’শতক করে খাস জমি প্রদান ও জমিতে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে একটি করে ঘর নির্মান করা হবে।
ফকিরহাটের লখপুর ইউনিয়নে জরিপ কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার দুপুর ১টায় লখপুর আলহাজ¦ আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল মিলনায়তনে সার্বিক স্বাক্ষরতা, দুর্য়োগ জনিত ঝুকি হ্রাস ও ভার্চুয়াল ব্লাড ব্যাংক গঠন সংক্রান্ত জরিপ কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিল্পপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। তিনি তাঁর বক্তৃতায় বলেন, মুজিব বর্ষে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে একটি উপহার দিতে চাই, আর সেই উপহার দিতে গেলে সকলের সহযোগীতা প্রয়োজন। সারাদেশে প্রায় সাড়ে ৪কোটি লোক নিরক্ষর রয়েছেন, তাদেরকে অন্ধকারে রেখে আমাদের এসডিজি বাস্তবায়ন করা কখনো সম্বাব নয়, যে কারণে আমরা সকল সেক্টরে কাজ করে যাচ্ছি। ফকিরহাট-কে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে হলে নিরক্ষরতা দুর করে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। সিনিয়র সহকারী শিক্ষক জিএম হেদায়েত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লখপুর আলহাজ¦ আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ স.ম. নাছিম উদ্দিন মাহাতাপ, মাওলানা ওমর ফারুক ও মাওলানা আদম আলী প্রমুখ। এসময় ইউপি সচিব প্রসুন কুমার দাশ সহ জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
ফকিরহাটে ব্রি ধান-৭৫ চাষে কৃষকের মুখে সাফল্যের হাসি
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের তত্বাবধায়নে ব্রি-ধান ৭৫ চাষে সাফল্যতা পেয়েছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় ব্রি-ধান ৭৫-চাষ করেছে কৃষক। এ বছর বন্যা, ঝড়-জলোচ্ছ্াস বিপর্যস্ত করে দেশের বিভিন্ন অঞ্চল। এর সাথে নতুন করে যোগ হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রকৃতির এই বৈরিতায় আক্রান্ত হয়েছে দেশ। তারপরেও বৈরী আবহাওয়ায় ব্রি ধান-৭৫ ফলনে সাফল্য পেয়েছে কৃষক। এমন পরিস্থিতিতে কম সময়ে, কম খরচে অধিক ফলনের আগাম জাতের ধান ব্রি-৭৫ চাষ করে হাসি ফুটেছে কৃষকের মুখে। কয়েকজন কৃষকের সাথে আলাপকালে তারা জানান, এ জাতের ধান চাষে সময় কম লাগে। পোকা মাকড়ের আক্রমণ কম হওয়ায় বালাই নাশক স্প্রে করতে হয় না। পোকা মাকড়ের আক্রমণ না থাকার কারণে ফলন ভালো হয়। এই ধান আগাম বাজারে আসায় দাম বেশ পাওয়া যায়। এ ব্যাপারে বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ বলেন, এই জাতের ধানের প্রদর্শনী প্লটে সোনালী শীষের দোলায় কৃষকের চোখে নতুন স্বপ্নের ঝিলিক দেখা যাচ্ছে। প্রকৃতির বৈরিতার মাঝে এই নতুন জাতের ধানে হাসি ফুটেছে কৃষকদের মুখে। এই জাতের ধান চাষ ছড়িয়ে দিতে পারলে পাল্টে যেতে পারে দেশে কৃষি অর্থনীতি। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার তন্ময় দত্ত বলেন, এ ধানের কান্ড শক্ত বলে গাছ হেলে পড়ে না। শীষ হতে ধান ঝরে পড়ে না। জাতটি আগাম হওয়ায় রোগ ও পোকা মাকড়ের আক্রমণ কম। চালের চাহিদাও রয়েছে। বর্তমানে কৃষকদের মাঝে এর চাহিদা থাকায় আগামীতে অত্র উপজেলায় এই জাতের ধানের চাষ বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সাথে আলাপ করা হলে তিনি জানান, আমন মৌসুমে ব্রি-৭৫ ধান একটি উচ্চ ফলনশীল জাত। ২১জুলাই হতে ২০আগষ্ট বীজ বপন করে ২৫ হতে ৩০দিনের মধ্যে চারা রোপণ করতে হয়। মাত্র একশো ১০ থেকে একশো ১৫দিনের মধ্যে এ ধান ঘরে তোলা যায়। এ জাতের ধানের ফলন বেশি হয় অর্থাৎ হেক্টর প্রতি সাড়ে চার টন হতে পাঁচ টন পর্যন্ত ফলন পাওয়া যায়।
ইন্দুরকানীতে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন সন্তানের জনক
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘ দিন ধরে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর সিকদার (৪৫) নামের এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ইন্দুরকানী থানায় ধর্ষণের অভিযোগ দাখিল করেন ওই কিশোরীর বাবা। অভিযোগের ভিত্তিতে উপজেলার পাড়েরহাট আবাসনের বাসিন্দা জাহাঙ্গীর সিকদারকে আটক করা হয়। এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের জানুয়ারী থেকে প্রতিবেশী জাহাঙ্গীরের বাসায় বিভিন্ন সময় টিভি দেখতে যায় ওই কিশোরী। আর এই কিশোরী সেখানে প্রায়ই ধর্ষণের শিকার হতে থাকে। সর্বশেষ চলতি মাসের ৭ তারিখ কিশোরীকে কৌশলে ধর্ষণ করার চেষ্টা করলে প্রতিবেশীরা ঘটনাটি জানাজানি হয়। মেয়েটি তার পরিবারের কাছে বিভিন্ন সময়ে জাহাঙ্গীর তাকে ধর্ষণ করে বলে জানান। প্রথমবার ধর্ষণ করার পরে ধর্ষণের কথা কাউকে বললে মেয়েটিকে হত্যা করে ফেলবে বলে হুমকি দেয় জাহাঙ্গীর। তাই সে দীর্ঘ দিনেও এ কথা কাউকে বলেনি । সে তিন বছর পূর্বে পাড়েরহাট আবাসনের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে।
জাহাঙ্গীর শিকদারের দুই বিয়ে। তিন সন্তানের জনক জাহাঙ্গীরের দুই স্ত্রী রয়েছে। সে পেশায় জেলে। তার বিরুদ্ধে নানা ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে আবাসন এলাকায়।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠান হয়েছে।
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী দেয়া পানির ট্যাংকি বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি
উপকূলীয় এলাকায় খাবার পানির সংরক্ষনে জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয় বিনা মূল্যের পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এ পানির ট্যাংকি বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধি দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, প্রেসকাব সভাপতি মেহেদী হাসান লিপন প্রমুখ। জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মো. মনিরুল ইসলাম বলেন ২০২০-২০২১ অর্থ বছরে এ উপজেলায় ১৬টি ইউনিয়নে ২৬টি করে ৪১৬টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র দেয়া বিনা মূল্যের এ ট্যাংকি স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে বিতরণ অব্যাহত রয়েছে।











































