স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ বেসরকারি ফলাফলে জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি ও দুটিতে জামায়াত প্রার্থীরা বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) খুলনা জেলা প্রশাসকের কার্যালয় এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব ফলাফল ঘোষণা করা হচ্ছে।
রাতে সবশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী- খুলনা-১ (বটিয়াঘাটা, দাকোপ) আসনে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আমীর এজাজ খান।
খুলনা-২ (কেসিসির ১৬-৩১ নম্বর ওর্য়াড) আসনে চমক দেখিয়ে বিজয়ী হয়েছেন জামায়াত ইসলামীর মহানগর সেক্রেটারি মো: জাহাঙ্গীর হুসাইন হেলাল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ১৫৮টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মহানগর জামায়াতের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জাহাঙ্গীর হুসাইন হেলাল পেয়েছেন ৯৩ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির নজরুল ইসলাম মঞ্জুর ধানের শীষ পেয়েছে ৮৮ হাজার ১৯৭ ভোট।
খুলনা-৩ (খুলনা সিটি করপোরশেন ১-১৫ নম্বর ওর্য়াড ও দিঘলিয়া উপজলোর আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল এগিয়ে রয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াত ইসলামীর নগর আমীর মো: মাহফুজুর রহমান ।
ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১১৫টি। এই আসনে ধানের শীষ পেয়েছে ৭৩ হাজার ৫৭১ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৩ হাজার ৫০৫ ভোট।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা, দিঘলিয়া) আসনে বিএনপির বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্র্থী ছিলেন খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হোসাইন।
খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গোলাম পরওয়ার পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৭০২ ভোট।
আসনটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫০টি। ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা-৫ আসন।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিজয়ী হয়েছেন জামায়াত ইসলামী প্রার্থী আবুল কালাম আজাদ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম মনিরুল হাসান বাপ্পি।











































