Home আঞ্চলিক খুলনা-৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী রকিবুল ইসলাম বকুল

খুলনা-৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী রকিবুল ইসলাম বকুল

20

স্টাফ রিপোর্টার।।

খুলনা-৩ আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। বেসরকারিভাবে ৭৩ হাজার ৫৭১ ভোট পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোটগণনা শেষে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১১৫টি। এই আসনে ধানের শীষ পেয়েছে ৭৩ হাজার ৫৭১ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৩ হাজার ৫০৫ ভোট।