Home আঞ্চলিক ‎নিরাপত্তার চাদরে ঢাকা সমগ্র ডুমুরিয়া উপজেলা

‎নিরাপত্তার চাদরে ঢাকা সমগ্র ডুমুরিয়া উপজেলা

9


‎ডুমুরিয়া প্রতিনিধি
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সমগ্র ডুমুরিয়া উপজেলা জুড়ে রয়েছে কঠোর নিরাপত্তা বেষ্ঠুনি। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নেয়া হয়েছে এ উদ্যোগ।
‎জানা গেছে, ডুমুরিয়া ও ফুলতলা এই দুই উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসন। তারমধ্যে আয়তনের দিক দিয়ে ডুমুরিয়া হল বৃহত্তর। ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলা এবং ভোট কেন্দ্রের সংখ্যা ১০৮টি। মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৮০ হাজার ৩৯। তারমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৮ হাজার ৪থশ ৮৭ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৪১ হাজার ৫থশ ৫১ জন। এছাড়া মাত্র ১জন আছেন তৃতীয় লিঙ্গের ভোটার। ইউনিয়ন গুলোর মধ্যে ১ং ধামালিয়া ইউনিয়নে ভোটার সংখ্যা ২০ হাজার ৫থশ ৮০জন, ২নং রঘুনাথপুরে ২২ হাজার ৫থশ ২৮জন, ৩নং রুদাঘরা ইউনিয়নে ২২ হাজার ২৩ ভোট, ৪নং খর্ণিয়ায় ১৮ হাজার ৫থশ ভোট, ৫নং আটলিয়ায় ২৮ হাজার ৬থশ ৭১ ভোট, ৬নং মাগুরাঘোনায় ২০ হাজার ২থশ ৫১ ভোট, ৭নং শোভনায় ১৮ হাজার ৭থশ ৯১ ভোট, ৮নং শরাফপুরে ১৫ হাজার ৭থশ ৪ ভোট, ৯নং সাহসে ১৭ হাজার ৮থশ ৯৮ ভোট, ১০নং ভান্ডারপাড়ায় ১৫ হাজার ৮’শ ৭৭ ভোট, ১১ ডুমুরিয়া সদরে ২৫ হাজার ৭থশ ৫৭ ভোট, ১২ নং রংপুরে ১৬ হাজার ২থশ ভোট, ১৩ নং গুটুদিয়ায় ২৩ হাজার ৫থশ ২৮ ভোট, ১৪নং মাগুরখালিতে ১২ হাজার ৬থশ ২৮ ভোট। এই আসনে মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন ৪জন। তারমধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলদার আছেন কাস্তে প্রতীকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আছেন দাড়িপাল্লা প্রতীকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহাম্মদ আলি আসগার লবি আছেন ধানের শীষ প্রতীকে, এবং জাতীয় পার্টির শামিম আরা পারভীন (ইয়াসমীন) আছেন লাঙ্গল প্রতীকে। ভোট গ্রহণের সময়সীমা হল সকাল সাড়ে ৭টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার সবিতা সরকার জানান, এবার নির্বাচন হবে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ। যা বাস্তবায়নে এরই মধ্যে নেয়া হয়েছে সব ধরনের প্র¯‘তি। সমগ্র উপজেলা জুড়ে নিরাপত্তা বেষ্ঠুনিতে ঘেরা। প্রত্যেক কেন্দ্রে দায়িত্বে আছে আনসার-পুলিশ বাহিনী। এছাড়াও রাস্তায় রাস্তায় থাকবে সেনা বাহিনী, বিজিবি, ব্যাটেলিয়ান আনসারের সমন্বয়ে টহল টীম। আইন-শৃংখলা ঠিক রাখতে নিয়োজিত আছে ভ্রাম্যমান আদালত ব্যবস্থা। কোথাও আইনের অবনতি হলে সঙ্গে সঙ্গে প্রতিহত করা হবে।