Home আঞ্চলিক ইয়াছিন গাজীর ওপর দলীয় কর্মকাণ্ডে বিরত থাকার আদেশ প্রত্যাহার

ইয়াছিন গাজীর ওপর দলীয় কর্মকাণ্ডে বিরত থাকার আদেশ প্রত্যাহার

94

।। খবর বিজ্ঞপ্তি।।

খুলনা, বুধবার (১১ ফেব্রুয়ারি): খুলনা বিএল কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন গাজীর ওপর আরোপিত দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি মহানগর বিএনপির মিডিয়া সেল বুধবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। মিডিয়া সেল প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াছিন গাজীর আবেদনের প্রেক্ষিতে মহানগর বিএনপির সভাপতি এড. শাফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত এক পত্রে আজ (১১ ফেব্রুয়ারি) তাকে পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।এ সিদ্ধান্তের ফলে ইয়াছিন গাজী এখন থেকে দলীয় কার্যক্রমে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।