Home স্বাস্থ্য ভিন্ন স্বাদের বরইয়ের সালাদ

ভিন্ন স্বাদের বরইয়ের সালাদ

10

মিলি রহমান।।

বর্তমানে বাজারে প্রচুর বরই পাওয়া যায়। এই বরই দিয়ে ভর্তা, এবং আচার বানানোর পাশাপাশি সালাদ বানানো যায়। বিভিন্ন সবজি ও ফলের সঙ্গে বরই দিয়ে সালাদ এর এই ভিন্নরকম রেসিপি অনেকেরই অজানা।

চলুন জেনে আসি ভিন্ন স্বাদের বরইয়ের সালাদের রেসিপি সম্পর্কে :

উপকরণ:

পেয়ারা -আধা কাপ

টমেটো -আধা কাপ

গাজর -আধা কাপ

আনারস -আধা কাপ

পছন্দমত রঙের ক্যাপসিকাম -আধা কাপ

টমেটো সস -২ টেবিল চামচ

রসুন কুচি -১ টেবিল চামচ

জলপাই তেল -২ টেবিল চামচ

ব্রকলি -আধা কাপ

লেবুর রস -২ টেবিল চামচ

গোলমরিচ

এবং কাঁচা মরিচ -১ চা চামচ

আপেল বরই -আধা কেজি মত (ছোট ছোট করে কেটে নিতে হবে)।লবণ পরিমাণ মত।

প্রস্তুত প্রণালী:

প্রথমে একটি পাত্রে জলপাই তেল নিয়ে গরম করে নিন। জলপাই তেলটি গরম হয়ে গেলে সেখানে রসুনকুচি ও কাঁচা মরিচ কুচি অল্প ভেজে নিন।

এগুলো ভাজা হয়ে গেলে এবার একে একে সব সবজি এবং ফলগুলো অল্প আচে ভেজে নিন। ভাজা হয়ে গেলে এগুলো একটি পাত্রে ঠাণ্ডা করতে দিন।

ঠাণ্ডা হয়ে গেলে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের এই সালাদ।