Home Lead ১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান, লোকারণ্য জনসভা

১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান, লোকারণ্য জনসভা

5

খুলনাঞ্চল রিপোর্ট।।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠেছে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ। দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসছেন তিনি। তাকে একনজর দেখতে, তার মুখের কথা শুনতে দীর্ঘ প্রতীক্ষায় আছে অগণিত মানুষ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রাজশাহী এবং নওগাঁর নির্বাচনি জনসভা শেষ তারেক রহমানের বগুড়া আসার কথা রাত সাড়ে ৭টায়। তবে বগুড়ায় পৌঁছাতে তার রাতে সাড়ে ১১টা বেজে যায়।

বর্তমানে শহরের সাতমাথা থেকে জনসভাস্থলে দিকে এগিয়ে যাচ্ছে তারেক রহমানের গাড়ি বহর। রাস্তায় জনস্রোতোর কারণে ধীর গতিতে চলতে হচ্ছে বিএনপি চেয়ারম্যানকে বহন করা গাড়ির।

সমাবেশের মঞ্চ থেকে বারবার ঘোষণা আসছে আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান আসছেন।রাত যতই হোক জনতার উৎসাহের কমতি নেই। এখনও জনস্রোত আসছেই।

পুরো মাঠের প্রতিটি কোনায় কোনায় এবং তারেক রহমানের যাত্রাপথে রয়েছে সেনা বাহিনী সহ আইনশৃংখলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।