খুলনা-২ ও ৩ আসনে গণসংযোগ
।। খবর বিজ্ঞপ্তি ।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে মুখিয়ে রয়েছেন। বিএনপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতার বিরোধী ও গণতন্ত্রবিরোধী শক্তি দিশেহারা হয়ে পড়েছে। হতাশা থেকে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে আজেবাজে বক্তব্য দিচ্ছে।
বুধবার (২৮জানুয়ারি) নগরীর খুলনা-২ ও খুলনা-৩ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম তুহিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার আগে স্বাধীনতার বিরোধীদের উচিত ১৯৭১ সালে নিজেদের অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া। দেশের মানুষ ইতিহাস জানে এবং সত্যকে অস্বীকার করে কেউ আর রাজনীতি করতে পারবে না। তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখতে দিনের ভোট রাতে করেছে, ‘আমি-ডামি’ ভোটের সংস্কৃতি চালু করেছে। কিন্তু দেশের মানুষ আর এমন পাতানো নির্বাচন চায় না। জনগণ চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন—যেখানে তারা নিজের ভোট নিজে দিয়ে তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। তুহিন অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল এখনো জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নানা চক্রান্ত ও অপচেষ্টা চালিয়েও তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না। যত ষড়যন্ত্রই হোক না কেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে দেশের মানুষের রায়ে বিএনপিই বিজয়ী হবে—এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের রাজনৈতিক চিত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। জনগণ তার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রাখছে। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে এবং ঘোষিত ৩১ দফার ভিত্তিতে একটি নতুন, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে।

খুলনা-২ আসন: বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে খুলনা-২ আসনের অর্ন্তগত ৩১নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও প্রচারপত্র বিলিকালে আরো উপস্থিত ছিলেন কেএম হুমায়ুন কবীর, মো. নাসির উদ্দিন, মঈনুল ইসলাম কিরণ, কেএমএ জলিল, আফসার উদ্দিন, আমিন আহমেদ, হুমায়ুন কবীর, শহীদ খান, আসাদুজ্জামান, জিয়াউর রহমান জিয়া, আসলাম হোসেন, সাকাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, এস এম জাকির হোসেন, রিপন প্রমূখ।

খুলনা-৩ আসন: বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় খুলনা-৩ আসনের অর্ন্তগত খালিশপুর থানার ৭নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারপত্র বিলিকালে আরো উপস্থিত ছিলেন, মোঃ মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, সাঈদ হাসান লাভলু, কাজী আব্দুল লতিফ, লিটন খান, শেখ জাকির হোসেন, আবু সাদাত মোহাম্মদ সায়েম, মোহাম্মদ হেলাল ফরাজি রিয়াজ শাহেদ, মোঃ শামসুর রহমান,সাজ্জাদ হোসেন জিতু, হৃদয় হাসমত, পাপিয়া পারুল, কামিনি বেগম, তারা বেগম, শেখ ফারুক হোসেন, নুরুল হুদা পলাশ সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ। গণসংযোগকালে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।









































