Home আঞ্চলিক অবসরোত্তর ও মরণোত্তর গুণীশিক্ষক সংবর্ধনা ও স্মৃতিচারণ

অবসরোত্তর ও মরণোত্তর গুণীশিক্ষক সংবর্ধনা ও স্মৃতিচারণ

25


খবর বিজ্ঞপ্তি


শনিবার সকাল ১১টায় আদর্শ শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ফেস্টুন উড্ডয়ন ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভো হয়। গুণীশিক্ষক সংবর্ধনায় নবেন্দু বিশ্বাস ও উত্তম কুমার ঢালী এর সঞ্চালনায় ফুলেল শুভেচ্ছা, মরনত্তোর গুণগাঁথা পাঠ, অবসরোত্তর গুণীশিক্ষক সংবর্ধনা, অগ্রপথিক কৃতি সন্তান সংবর্ধনা ও সাংগঠনিক অনবদ্য অবদানের জন্য স্বীকৃতি স্বরুপ শুভেচ্ছা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকের অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি মিলন টিকাদার অগ্রপথিক সাচিয়াদহ প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। এ আজকের আয়োজনে অত্র এলাকার গুণীশিক্ষক ও শিক্ষানুরাগীদের সংবর্ধিত করতে এবং ‘অগ্রপথিক সাচিয়াদহ’ এর স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছে।


আমাদের সমাজে যাঁদের দেখলে সর্বপ্রথম শ্রদ্ধায় মাথা নত হয়, হৃদয়ে ভক্তিভাব জাগরিত হয় তাঁরা হলেন আমাদের শিক্ষক। সাচিয়াদহ গ্রামে বসবাসরত অবসরপ্রাপ্ত এবং আদর্শ শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ এর সর্বমোট ২৩ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ ফিরোজ শাহ।


এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অগ্রপথিক সাচিয়াদহ সভাপতি ও ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লোস্টারশায়ার গেস্ট লেকচারার ড. লিটন বিশ্বাস।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইওনিয়ার মহিলা কলেজের অধ্যাপক কৃষ্ণ পদ মণ্ডল, আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যাপক তারক চাঁদ ঢালী, ব্যবস্থাপনা বিভাগ, সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা তাজরীন সুরাইয়া মুনমুন, তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. সারোয়ার রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেলের সাইফুল ইসলামসহ শ্রদ্ধাস্পদ শিক্ষক মন্ডলী, শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ, অগ্রপথিক সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ।