স্টাফ রিপোর্টার।।
নগরীর সদর থানার র্পূব বানয়িাখামারের কাস্টম গলি থেেক মরয়িম ওরফে কাজল (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদহে উদ্ধারের ঘটনার আলোচনায় আসেন।
পর থেকে আলোচনায় আসা মাদকসেবী বরাত। তবে বরাতকে পুলিশ জিজ্ঞাসবাদ করে তার পরিবারের কাছে জিম্মায় দিয়েছেন। মরিয়মের ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টে কোন সন্দেহাতীত কিছু পাওয়া যায়নি দাবি পুলিশের। তবে নিহতের মেয়ের দাবি তার মাকে কেউ আত্মহত্যায় প্ররোচনা করেছে বা তাকে মেরে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, নিহত মরিয়মের সঙ্গে র্দীঘদিনের পরিচয় ও সখ্যতা ছিল টুটপাড়ার বরতের। তাদের বাড়িতে কাজও করতো মরিয়ম।
মরিয়মের সাবেক স্বামী সোহেল জানায়, সে প্রায়ই বরাতের পশ্চিম টুটপাড়ার বাড়িতে বরাতের সাথে মাদক সেবনও করতো। সে অস্বচ্ছল হওয়ায় বরাতের নিকট থেকে মাঝে মধ্যে কিছু টাকাও ধার নিতো।
তবে এই লেনদেন বা মাদক সেবন করা নাকি অন্য কোন কারন আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাইফুল ইসলাম জানান। তিনি বলেন, ধারনা করা হচ্ছে আর্থিক ও মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলো সঠিক কারণ উদঘাটন হবে বলে দাবি করেন।
মরিয়মের একটি মেয়ে আছে তার নাম নুরজাহান (১৭), তিনি বিবাহিত। তিনি তার মায়ের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছে।
নুরজাহান জানান, তার মা অনেক কষ্টে তাকে পরিচর্যা করে তুলেছেন। তার মা আত্মহত্যা করতে পারেনা বলে দাবি করে। তাকে কেউ প্ররচোনা দিয়েছে বা কেউ তাকে মেরে গাছের ডালে ঝুলিয়ে রাখে। পুলিশ বলছে তারা কয়েকটি কারন সামনে রেখে তদন্ত করছেন। নিহত মরিয়মের মা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্ল্খ্যে বৃহস্পতবিার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহটি উদ্ধার করে। মরিয়ম ওরফে কাজল লবনচরা থানার মান্দারের মেয়ের বাড়িতে ভাড়াটিয়া ছিল।











































