Home আঞ্চলিক খুলনা শিশু হাসপাতাল: চিকিৎসকের ভুল চিকিৎসায় ৮ দিনের শিশু মৃত্যুর অভিযোগ

খুলনা শিশু হাসপাতাল: চিকিৎসকের ভুল চিকিৎসায় ৮ দিনের শিশু মৃত্যুর অভিযোগ

18


স্টাফ রিপোর্টার
খুলনা শিশু হাসপাতালে থাকা চিকিৎসাধীন শিশুর বাবা আব্দুল মজিদ জানান, গত ১১ জানুয়ারি জান্নাতুল হুমাইয়ারা প্রসাবে ইনফেকশনের কারনেই খুলনা শিশু হাসপাতালে রাত ৯ টার দিকে ভর্তি করানো হয়।
সব ঠিকঠাক চলছিল তবে ১২ জানুয়ারী রাতে কর্মরত চিকিৎসক ডাক্তার কামরান আশরাফ এর সাথে তার সাথে কিছু বিষয়ে তর্ক হলে তার কিছুক্ষণ পর নার্স এসে দুটি ইনজেকশন দেয়। ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে শরীর কালো হয়ে যেয়ে রাত ১০ টার দিকে মৃত্যুবরণ করেন। শিশুটির মা হালিমাও বলেন তার স্বামীর সাথে ডাক্তারের কথা কাটা কাটির কারণেই আমার বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। মৃত শিশুটি বাবা এবং মা উভয় স্কুল শিক্ষক।
দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক স্কুলের শিক্ষক মো: আব্দুল মাজেদ জানান, তার সন্তানকে শিশু হাসপাতালের অনভিজ্ঞ ডাক্তার কামরান আশরাফ (মেডিকেল অফিসার) ভুল ইনজেকশন পুশ করার সাথে সাথে (ওভার ডোজ) মাত্র ৭ থেকে ৮ সেকেন্ডের মধ্যে তার সন্তান মারা যায়। তিনি তার সন্তানের মৃত্যুর জন্য শিশু হাসপাতালের চিকিৎসক কামরান আশরাফকে দ্বায়ী করেন উপস্থিত সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে। সেখানে সিনিয়র একজন চিকিৎসকও উপস্থিত ছিলেন। বিষয়টির যথাযথ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন শিশুটির পরিবারসহ উপস্থিত অন্যান্য রোগীর স্বজনরাও। তারা খুলনা কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন এর বাসিন্দা।
এ বিষয়ে চিকিৎসক ডাক্তার কামরান আশরাফ জানান, আগে থেকে যে চিকিৎসা দেয়া হয়েছিল সেই একই ওষুধ বাচ্চাটিকে রাতে একইভাবে দেয়া হয়েছে। আলাদা কোন ইনজেকশন বা কোন ঔষধ দেওয়া হয়নি।
খুলনা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সঠিক তদন্তের মাধ্যমে তার ব্যবস্থা নেওয়া হবে।
মৃত শিশুটি পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ কোথাও দায়ের করা হয়নি।