Home আঞ্চলিক সাতক্ষীরায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত

সাতক্ষীরায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত

10

সাতক্ষীরা প্রতিনিধি।।


সাতক্ষীরার তালায় বাসচাপায় নাজমুল হাসান রানা (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে পাইকগাছা-ঢাকা সড়কের তালা উপজেলার তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত নাজমুল হাসান রানা সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি তালা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল হাসান জাতপুর থেকে মোটরসাইকেলে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ‘লিটন ট্রাভেলস’ পরিবহনের একটি বাসচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ দিকে দুর্ঘটনার পর নিহতের পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোক ও আহাজারি।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত পরিবহনটি জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।