Home খেলাধুলা বিপিএলের ঢাকা পর্বে টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা

বিপিএলের ঢাকা পর্বে টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা

6


ক্রীড়া প্রতিবেদক।।

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ঢাকা পর্ব। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্ব দিয়ে শেষ হবে এবারের বিপিএল। ঢাকা পর্বের ম্যাচগুলোর জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। িি.মড়নপনঃরপশবঃ.পড়স.নফ ওয়েবসাইটে টিকিট কেনা যাবে।

মোট ১১টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারিত করেছে বিসিবি। ইস্টার্ন গ্যালারির দাম সর্বনিম্ন ২শ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) ও গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার) মূল্য সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিপিএলের ঢাকা পর্বের টিকিট মূল্য গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) ২০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ১০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (করপোরেট ব্লক) ১০০০ টাকা, ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড) ৫০০ টাকা, ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) ৫০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৩০০ টাকা, নর্দান গ্যালারি ৩০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা এবং ক্লাব হাউস সাউথ শহীদ মুস্তাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) ৬০০ টাকা। ঢাকা পর্বে প্লে-অফসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।