স্টাফ রির্পোটার
নগরীতে পেটের ভেতরে ইয়াবা বহন করে আনার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ পুলিশের একটি টিম। এক্সরে ও ওষুধ খাইয়ে র্দীঘ সাড়ে ৬ ঘন্টা চেষ্টা চলিয়ে রোহিঙ্গা যুবকের পেট থেকে ১৩২৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবনচরা থানার অফিসার ইনর্চাজ মো: তুহিনুজ্জামান জানান, সাচিবুনিয়া বিশ্ব রোড এলাকায় পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। শনিবার বেলা পৌনে ৩টায় কেএমপির ডেপুটি কমিশনার তাজুল ইসলামের নেতৃত্বে লবনচরা থানার একটি চৌকস টিম সাচিবুনিয়া বিশ্বরোড এলাকায় ঢাকা থেকে খুলনাগামী টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাসে তল্লাশী চালায়। এ সময় আব্দুল্লাহ (২৩) ও হাফেজ আহম্মেদের ছেলে ফয়সাল (২২) দুই যুবককে চিহ্নিত করা হয় এবং তাদেরকে বাস থেকে নামিয়ে প্রায় এক ঘন্টা জিঙ্গাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজেকে রোহিঙ্গা বলে পরিচয় দেয় এবং জানায়, কক্সবাজার থেকে পেটের ভেতরে ইয়াবা বহন করে খুলনায় এসেছে। কিন্তু তারা স্বীকার না করায় পুলিশ তাদেরকে প্রথমে এক্সরে করে দেখতে ও জানতে পারেন যে, এক যুবকের পেটে পোটলা স্বদৃশ্য কিছু আছে। পরে তাকে মল ত্যাগ করার ওষুধ খাওয়ানো হয়। কিন্ত তাতে সময় বেশি পার হওয়ায় তদেরকে খাবার খাওয়ানো হয়।
পুলিশের ভাষ্যমতে, অভিযুক্ত যুবকের পেটের ভেতরে ইয়াবা ক্যাপসুল থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে রেখে মাদক উদ্ধারের প্রক্রিয়া চালানো হয়। পরে বিকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়। সেখানে র্দীঘ সাড়ে ৬ ঘন্টা পর তার মল ত্যাগ হয়। ২৭ টি পোটলায় মোট ১৩২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ডেপুটি পুলিশ কমিশনার জানান, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আবাসস্থলের ১১ নম্বর ক্যাম্পের দুই যুবক পেটের ভিতর থেকে প্রথমে ৯ টি, পরে ১১ টি এবং তার পর ৭ টিসহ একে একে মোট ২৭টি পোটলায় ইয়াবা বহন করে খুলনায় একটি বড় মাদক কারবারিদের কাছে সাপ্লাই দিতে নিয়ে আসে। তবে এখনো নাম জানাযায়নি। তাকে রিমান্ডে এনে জিঙ্গাসাবাদ করা গেলে জানাযাবে বলে তিনি জানান। তবে তিনি জানান, কক্সবাজার থেকে ঢাকা হয়ে খুলনায় নিরাপদে র্দীঘদিন যাবত কয়েকটি মাদক কারবারি চক্র নিরাপদ ভেবে ইয়াবাসহ মাদক পাচার করে আসছে। তবে তাদের অনেককে ইতিমধ্যে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।
ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন,এ ঘটনায় মাদক পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে । এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়šন¿ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।











































