খবর বিজ্ঞপ্তি
ঢাকায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন দৈনিক খুলনাঞ্চল-এর সম্পাদক, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তিনি প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

মিজানুর রহমান মিলটন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা-উত্তর রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব আজও জাতিকে অনুপ্রেরণা দেয়। আর বেগম খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় আপসহীন নেতৃত্বের প্রতীক। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব , ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁদের অবদান ও আপোষহীন নেতৃত্ব জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে











































