খবর বিজ্ঞপ্তি
বেগম খালেদা জিয়াকে দেশের জনগনের ভালো লাগার কারণ তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ভালো মানুষ ছিলেন। তারা দুজনই দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কাজ করে গেছেন, তাদের জীবনের সবই ছিল দেশের জন্য। বেগম জিয়ার প্রতি সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত ও অবিরাম শ্রদ্ধা একটি কথাই ঘোষণা করে একজন রাষ্ট্রনায়কের শারীরিক প্রস্থান হয়তো ঘটে, কিন্তু তার আদর্শ, সংগ্রাম এবং জনগণের হৃদয়ের গভীরের ভালোবাসা কখনো মুছে যায় না।
বৃহম্পতিবার (৮ জানুয়ারি) বাদ আসর খুলনা মহানগর কৃষক দলের আয়োজনে কৃষক দলের সজীব হাওলাদারের সভাপতিত্বে টুটপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের বিএনপি মনেনীত প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বিকেল ৫টায় নগরীর ময়লাপোতা মোড়ে বিডিএস ভবনে খান মাহাতাব আহমেদ এর সভাপতিত্বে ওষুধ ব্যবসায়ীদর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ তুহিন, ওমর ফারুক, ব্যবসায়ী নেতা আজিজুর রহমানসহ সকল নেতৃবৃন্দ।











































