Home বিনোদন নতুন বছরে লিজার পরিকল্পনা

নতুন বছরে লিজার পরিকল্পনা

8


বিনোদন ডেস্ক।।
জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। স্টেজ শো ও নতুন গান নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি। গত বছরের ডিসেম্বর জুড়েই তিনি ব্যস্ত ছিলেন শো নিয়ে। চলতি জানুয়ারিতেও টানা শো রয়েছে তার। এই ব্যস্ততাটা চলবে রমজান মাসের আগ পর্যন্ত- এমনটাই জানালেন এ গায়িকা। এদিকে, সবশেষ গত ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে লিজা প্রকাশ করেন তার নতুন গান ‘আমরা সবাই বাংলাদেশ’। এ গানটির মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এদিকে, নতুন বছর নিয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে লিজা বলেন, পরিকল্পনা করে আসলে কিছু হয় না। আমি তাই খুব বেশি পরিকল্পনা করতে আগ্রহীও নই। তবে এতটুকু চাই, শিল্পীরা যেন ভালোভাবে তাদের কাজ করে যেতে পারেন। পাশাপাশি নতুন আরও ভালো কিছু গান উপহার দিতে চাই এ বছর, যে গান দীর্ঘ সময় মানুষের মনে গেঁথে থাকবে। লিজা আরও বলেন, একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। যেখানে সবাই শান্তিতে ও নিরাপদে থাকতে পারবে। এদিকে, নতুন গান প্রসঙ্গে এ গায়িকা বলেন, একাধিক গান তৈরি হয়ে আছে আমার। আরও কয়েকটি নতুন গানের কাজ নিয়ে কথাবার্তা চলছে। দ্রুতই হয়তো বছরের প্রথম গানটি শ্রোতা-দর্শকদের হাতে তুলে দিতে পারবো।